News Flash

  • Home
  • ত্রিপুরা
  • টিএসআর জওয়ানদের তৎপরতায় বড় অগ্নিকাণ্ডের হাত থেকে রক্ষা পেল দুই বাড়ি ও একটি স্কুল
Image

টিএসআর জওয়ানদের তৎপরতায় বড় অগ্নিকাণ্ডের হাত থেকে রক্ষা পেল দুই বাড়ি ও একটি স্কুল

আগরতলা, ২২ মে: সকাল প্রায় সাড়ে ৯টা নাগাদ ত্রিপুরা স্টেট রাইফেলস-এর ৩য় ব্যাটালিয়নের জিওলছড়া ক্যাম্প সংলগ্ন এলাকায় রমেশ রিয়াং-এর বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।ঘটনার খবর পেয়ে জিওলছড়া ক্যাম্পের টিএসআর জওয়ানরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার কাজে নেমে পড়েন। দমকল বাহিনী পৌঁছানোর আগেই জওয়ানদের তৎপরতায় আগুন অনেকটাই নিয়ন্ত্রণে আসে।

টিএসআর কর্মীদের দ্রুত পদক্ষেপের ফলে আগুন পাশের আরও দুটি বাড়ি এবং একটি স্কুলে ছড়িয়ে পড়ার আগেই রুখে দেওয়া সম্ভব হয়। তবে আগুনে রমেশ রিয়াং-এর বাড়িটি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়।

ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হলেও টিএসআর জওয়ানদের দ্রুত পদক্ষেপের প্রশংসা করেছেন স্থানীয় বাসিন্দারা।

Releated Posts

রাস্তার নির্মাণকাজে চরম অনিয়ম ও দীর্ঘসূত্রিতার অভিযোগে জনরোষের মুখে  ঠিকাদারি সংস্থা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া,৬ ই জুলাই: দক্ষিণ ত্রিপুরার বিলোনিয়া মহকুমাধীন পূর্ব কলাবাড়িয়া গ্রাম পঞ্চায়েতের মাইছড়া এলাকায় রাস্তার নির্মাণকাজে চরম…

ByByReshmi Debnath Jul 7, 2026

বিদ্যুৎ বিল বৃদ্ধি ও স্মার্ট মিটার বাতিলের দাবিতে কংগ্রেসের গণধর্না, রাজ্যজুড়ে আন্দোলনের হুঁশিয়ারি

আগরতলা, ৬ জুলাই: বিদ্যুতের বেসরকারিকরণ প্রত্যাহার, স্মার্ট মিটার বাতিল, ত্রিপুরা স্টেট ইলেকট্রিসিটি কর্পোরেশন লিমিটেড -এর দুর্নীতির তদন্ত, অস্বাভাবিক হারে…

ByByReshmi Debnath Jul 7, 2026

বিশালগড়ের মুড়াবাড়ি ছিনতাই মামলায় ৫ গ্রেফতার, মূল অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি

বিশালগড়, ৬ জুলাই: সেপাহিজলা জেলার বিশালগড়ের মুড়াবাড়ি এলাকায় সংঘটিত দুঃসাহসিক ছিনতাই ও অপহরণ-চেষ্টার ঘটনায় তদন্তে নেমে পাঁচজনকে গ্রেফতার করেছে…

ByByReshmi Debnath Jul 6, 2026

কমলপুরে সিআইটিইউ নেতার বাড়িতে অগ্নিসংযোগের অভিযোগ, দোষীদের গ্রেফতারের দাবি রাজ্য নেতৃত্বের

আগরতলা, ৬ জুলাই: ধলাই জেলার কমলপুরে সিআইটিইউ নেতা দেবাশীষ দাসের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে…

ByByReshmi Debnath Jul 6, 2026
Scroll to Top