News Flash

  • Home
  • ত্রিপুরা
  • তেলিয়ামুড়ায় পুলিশের জালে বিপুল পরিমাণ নিষিদ্ধ এসকফ সিরাপ, আটক ইকো গাড়ি
Image

তেলিয়ামুড়ায় পুলিশের জালে বিপুল পরিমাণ নিষিদ্ধ এসকফ সিরাপ, আটক ইকো গাড়ি

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ২১ মে: মাদকবিরোধী অভিযানে বড়সড় সাফল্য পেল তেলিয়ামুড়া থানার পুলিশ। গভীর রাতে মহারাণীপুর এলাকায় মোবাইল ডিউটির সময় সন্দেহভাজন একটি ইকো গাড়ি আটক করে বিপুল পরিমাণ নিষিদ্ধ “এস কফ” কফ সিরাপ উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার হওয়া কফ সিরাপের আনুমানিক বাজার মূল্য প্রায় ৪ লক্ষাধিক টাকা বলে জানা গিয়েছে। তবে ঘটনার পর থেকেই গাড়ির চালক ও মালিক পলাতক রয়েছে। তাদের খোঁজে তল্লাশি অভিযান শুরু করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, বুধবার রাতে মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে তেলিয়ামুড়া থানার এসআই সম্পা দাসের নেতৃত্বে মহারাণীপুর এলাকায় মোবাইল ডিউটি চলছিল। গভীর রাতে নিয়মিত টহল ও তল্লাশির সময় পুলিশের নজরে আসে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা টিআর০১ বিভি০৬৩৭ নম্বরের একটি সন্দেহজনক ইকো গাড়ি। গাড়িটির অবস্থান ও গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় পুলিশ সঙ্গে সঙ্গে গাড়িটি আটক করে তল্লাশি শুরু করে।

তল্লাশিতে গাড়ির ভিতর থেকে উদ্ধার হয় বিপুল পরিমাণ “এস কফ” কফ সিরাপ। পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া বোতলের সংখ্যা ৬০০-এরও বেশি। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, অবৈধভাবে পাচারের উদ্দেশ্যে এই বিপুল পরিমাণ কফ সিরাপ এক স্থান থেকে অন্যত্র নিয়ে যাওয়া হচ্ছিল।

উল্লেখ্য, এসকফ সহ বিভিন্ন ধরনের কফ সিরাপ দীর্ঘদিন ধরেই মাদক হিসেবে অপব্যবহৃত হয়ে আসছে। ফলে ঘটনাটিকে অত্যন্ত গুরুত্ব সহকারে দেখছে পুলিশ প্রশাসন। ইতিমধ্যেই এনডিপিএস আইনের ধারায় তেলিয়ামুড়া থানায় একটি নির্দিষ্ট মামলা রুজু করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে তদন্ত শুরু হয়েছে। পাশাপাশি আটক ইকো গাড়িটির মালিকানা সম্পর্কেও খোঁজখবর চালানো হচ্ছে। এদিকে, তেলিয়ামুড়া শহরের উপকণ্ঠ এলাকায় দীর্ঘদিন ধরেই রমরমিয়ে নেশা কারবার চলার অভিযোগ রয়েছে। বুধবার রাতের এই ঘটনায় ফের একবার সেই অভিযোগ সামনে উঠে এসেছে।

Releated Posts

শিক্ষকের মারধরে গুরুতর অসুস্থ ছাত্র, সাব্রুমে আইনি পদক্ষেপের দাবি পরিবারের

সাব্রুম, ২৩ আগস্ট: শিক্ষকের মারধরে সাব্রুম বিদ্যাজ্যোতি ইংলিশ মিডিয়াম স্কুলের সপ্তম শ্রেণির এক ছাত্র গুরুতর অসুস্থ হয়ে পড়ার…

ByByReshmi Debnath Aug 23, 2026

খোয়াইয়ে বজ্রপাতে ২০-২৫ হাজার টাকার ক্ষয়ক্ষতি, অল্পের জন্য রক্ষা পরিবার

আগরতলা, ২৩ আগস্ট: প্রবল বৃষ্টির সঙ্গে বজ্রপাতের জেরে খোয়াই পূর্বগণকি এলাকায় একটি বাড়িতে ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। তবে…

ByByReshmi Debnath Aug 23, 2026

সুপ্রিম কোর্টের বিশেষ লোক আদালতে ত্রিপুরার ৭ মামলার নিষ্পত্তি

আগরতলা, ২৩ আগস্ট: সুপ্রিম কোর্টের বিশেষ লোক আদালতে ত্রিপুরার সাতটি মামলার নিষ্পত্তি হয়েছে। রবিবার সমাধান সমারোহ উপলক্ষে আয়োজিত বিশেষ…

ByByReshmi Debnath Aug 23, 2026

নদীর জলে তলিয়ে গেল ৮ বছরের শিশু, উদ্ধারে তৎপরতা ঘিরে ক্ষোভ

বিশালগড়, ২৩ আগস্ট: নদীর জলে তলিয়ে নিখোঁজ ৮ বছরের এক শিশু। রবিবার বিকেলে বিশালগড় থানাধীন নবীনগর মুক্তুল হোসেন পাড়া…

ByByReshmi Debnath Aug 23, 2026
Scroll to Top