নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ২১ মে: লালসিংমুড়া স্ট্যান্ড সহ বিশালগড় বাজার এলাকায় মাদক কারবারকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। জানা যায়, নেশাদ্রব্য আদান প্রদানের সময় এক পাচারকারী জনতার হাতে ধরা পড়ে। তবে জেল ফেরত আরেক অভিযুক্ত পালিয়ে যেতে সক্ষম হয়। সাংবাদিকদের তৎপরতায় ঘটনাটি প্রকাশ্যে আসে।অভিযোগ রাউৎখলা বাইপাস এলাকায় দীর্ঘদিন ধরে প্রকাশ্যে ক্রাউন সুগার সহ বিভিন্ন নেশাদ্রব্য বিক্রি চলছে।
স্থানীয়দের দাবি, হোম ডেলিভারি থেকে পাইকারি বিক্রি পর্যন্ত একটি চক্র সক্রিয় রয়েছে। এই ঘটনায় কয়েকজনের নাম সামনে এসেছে, যাদের বিরুদ্ধে এলাকায় মাদক ব্যবসার অভিযোগ রয়েছে স্থানীয়দের আরও অভিযোগ, এই চক্রের নেটওয়ার্ক বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়েছে। ফলে যুব সমাজ বিপথে যাচ্ছে এবং সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। তবে বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা শুরু হয়েছে এদিকে, মাদকের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের দাবি তুলেছেন সচেতন মহল।



















