News Flash

  • Home
  • ত্রিপুরা
  • স্কুলে দুঃসাহসিক চুরি, দুটি সিপিইউ সহ গুরুত্বপূর্ণ সামগ্রী উধাও
Image

স্কুলে দুঃসাহসিক চুরি, দুটি সিপিইউ সহ গুরুত্বপূর্ণ সামগ্রী উধাও

আগরতলা, ২১ মে: উদয়পুরের মন্দির নগরীতে একের পর এক চুরির ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে সাধারণ মানুষের মধ্যে। এবার চোরের দল হানা দিল কাঁকড়াবন থানাধীন জামজুরী দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে। বুধবার গভীর রাতে বিদ্যালয়ের তিনটি শ্রেণিকক্ষের তালা ভেঙে দুটি সিপিইউ, কম্পিউটারের মনিটর, গুরুত্বপূর্ণ নথিপত্র ও অন্যান্য সামগ্রী চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা।

বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক দীপক কুমার পাল জানান, বৃহস্পতিবার সকালে বিদ্যালয়ে এসে ভাঙচুর ও চুরির ঘটনা নজরে আসে। সঙ্গে সঙ্গে কাঁকড়াবন থানায় খবর দেওয়া হলেও দীর্ঘ সময় পেরিয়ে যাওয়ার পরও থানার ওসি কিংবা কোনো পুলিশকর্মী ঘটনাস্থলে পৌঁছাননি বলে অভিযোগ ওঠে।

ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। এলাকাবাসীর অভিযোগ, এলাকায় বারবার চুরির ঘটনা ঘটলেও পুলিশ প্রশাসন এখনও পর্যন্ত দোষীদের গ্রেপ্তার করতে ব্যর্থ। ফলে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। এলাকাবাসীর দাবি, দ্রুত চোরদের শনাক্ত করে গ্রেপ্তার করতে হবে এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা রুখতে প্রশাসনকে কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হবে।

Releated Posts

উদয়পুর রেলস্টেশন থেকে ১৫ কেজি গাঁজা উদ্ধার, তদন্তে নেমেছে পুলিশ

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ৫ জুলাই: রবিবার নিয়মিত তল্লাশি অভিযানের সময় উদয়পুর রেলস্টেশন থেকে প্রায় ১৫ কেজি গাঁজা উদ্ধার…

ByByReshmi Debnath Jul 6, 2026

অমরপুরে ছিনতাইয়ের ৪৮ ঘণ্টার মধ্যেই পুলিশের সাফল্য, সোনার চেইন উদ্ধার; গ্রেফতার দুই

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ৫ জুলাই: অমরপুর-উদয়পুর সড়কে মহিলার সোনার চেইন ছিনতাইয়ের ঘটনায় দ্রুত সাফল্য পেল অমরপুর বীরগঞ্জ থানার পুলিশ।…

ByByReshmi Debnath Jul 5, 2026

সিনিয়র শিক্ষকদের টেট থেকে অব্যাহতির দাবিতে আগরতলায় শিক্ষক মিছিল, আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি

আগরতলা, ৫ জুলাই: সিনিয়র শিক্ষকদের টেট পরীক্ষার বাধ্যবাধকতা থেকে সম্পূর্ণ অব্যাহতির দাবিতে আগরতলায় শিক্ষক সংগঠনগুলির উদ্যোগে রবিবার এক যৌথ…

ByByReshmi Debnath Jul 5, 2026

খোয়াইয়ে রুটিন তল্লাশিতে চল্লিশ কেজি শুকনো গাঁজা উদ্ধার, অটোচালক আটক

খোয়াই, ৫ জুলাই:  খোয়াই থানার পুলিশের নিয়মিত তল্লাশি অভিযানে বড়সড় সাফল্য মিলেছে। রুটিন চেকিং চলাকালীন একটি ব্যাটারিচালিত অটো…

ByByReshmi Debnath Jul 5, 2026
Scroll to Top