News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ধর্মনগর জেলা হাসপাতালে পানীয় জলের সংকটের অবসান, স্বস্তিতে রোগী ও পরিজনরা
Image

ধর্মনগর জেলা হাসপাতালে পানীয় জলের সংকটের অবসান, স্বস্তিতে রোগী ও পরিজনরা

ধর্মনগর ২১ মে:- গত কয়েকদিন ধরে ধর্মনগর জেলা হাসপাতালে পানীয় জলের সংকট নিয়ে একের পর এক অভিযোগ উঠছিল। হাসপাতালে চিকিৎসা নিতে যাওয়া রোগী ও তাঁদের পরিজনদের চরম ভোগান্তির শিকার হতে হচ্ছিল বলে অভিযোগ।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে রোগীর পরিজনদের বক্তব্য, হাসপাতালের মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে পানীয় জলের মতো ন্যূনতম পরিষেবাও ঠিকভাবে পাওয়া যাচ্ছিল না। বিশেষ করে তীব্র গরমের মধ্যে অসুস্থ রোগী, বয়স্ক মানুষ এবং দূরদূরান্ত থেকে আসা পরিজনদের সমস্যার মুখে পড়তে হচ্ছিল। অনেককে বাইরে থেকে জল কিনে আনতে বাধ্য হতে হয়েছে বলেও জানা গেছে। এই পরিস্থিতি নিয়ে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ বাড়তে থাকায় শেষ পর্যন্ত হাসপাতাল কর্তৃপক্ষ উদ্যোগী হয়। অবশেষে পানীয় জলের সমস্যার সমাধান হওয়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন রোগী ও তাঁদের পরিবার।

স্থানীয়দের বক্তব্য, হাসপাতালের মতো গুরুত্বপূর্ণ স্বাস্থ্য প্রতিষ্ঠানে পানীয় জলের মতো মৌলিক পরিষেবা কখনোই অবহেলিত হতে পারে না। ভবিষ্যতে যাতে এ ধরনের সমস্যা আর না হয়, সেদিকেও নজর দেওয়ার দাবি উঠেছে।

Releated Posts

শিক্ষকের মারধরে গুরুতর অসুস্থ ছাত্র, সাব্রুমে আইনি পদক্ষেপের দাবি পরিবারের

সাব্রুম, ২৩ আগস্ট: শিক্ষকের মারধরে সাব্রুম বিদ্যাজ্যোতি ইংলিশ মিডিয়াম স্কুলের সপ্তম শ্রেণির এক ছাত্র গুরুতর অসুস্থ হয়ে পড়ার…

ByByReshmi Debnath Aug 23, 2026

খোয়াইয়ে বজ্রপাতে ২০-২৫ হাজার টাকার ক্ষয়ক্ষতি, অল্পের জন্য রক্ষা পরিবার

আগরতলা, ২৩ আগস্ট: প্রবল বৃষ্টির সঙ্গে বজ্রপাতের জেরে খোয়াই পূর্বগণকি এলাকায় একটি বাড়িতে ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। তবে…

ByByReshmi Debnath Aug 23, 2026

সুপ্রিম কোর্টের বিশেষ লোক আদালতে ত্রিপুরার ৭ মামলার নিষ্পত্তি

আগরতলা, ২৩ আগস্ট: সুপ্রিম কোর্টের বিশেষ লোক আদালতে ত্রিপুরার সাতটি মামলার নিষ্পত্তি হয়েছে। রবিবার সমাধান সমারোহ উপলক্ষে আয়োজিত বিশেষ…

ByByReshmi Debnath Aug 23, 2026

নদীর জলে তলিয়ে গেল ৮ বছরের শিশু, উদ্ধারে তৎপরতা ঘিরে ক্ষোভ

বিশালগড়, ২৩ আগস্ট: নদীর জলে তলিয়ে নিখোঁজ ৮ বছরের এক শিশু। রবিবার বিকেলে বিশালগড় থানাধীন নবীনগর মুক্তুল হোসেন পাড়া…

ByByReshmi Debnath Aug 23, 2026
Scroll to Top