News Flash

  • Home
  • ত্রিপুরা
  • অজগরটিলার মায়া নার্সারি এখন শিক্ষার্থীদের হাতে-কলমে প্রশিক্ষণের অন্যতম কেন্দ্র
Image

অজগরটিলার মায়া নার্সারি এখন শিক্ষার্থীদের হাতে-কলমে প্রশিক্ষণের অন্যতম কেন্দ্র

আগরতলা, ২১ মে : খোয়াই জেলার অজগরটিলায় অবস্থিত “মায়া নার্সারি” বর্তমানে স্থানীয় কলেজের ছাত্র-ছাত্রীদের জন্য এক গুরুত্বপূর্ণ হাতে-কলমে প্রশিক্ষণ কেন্দ্রে পরিণত হয়েছে। আধুনিক কৃষি ও উদ্যানপালন বিষয়ে বাস্তব অভিজ্ঞতা অর্জনের লক্ষ্যে নিয়মিতভাবে এই নার্সারিতে আসছেন শিক্ষার্থীরা।

একসময় বীমা কোম্পানির কর্পোরেট চাকরিতে যুক্ত থাকা বিজয় গোপ চাকরি ছেড়ে গ্রামীণ উদ্যোক্তা হিসেবে গড়ে তোলেন এই নার্সারি। বর্তমানে তাঁর এই উদ্যোগ স্থানীয় যুবসমাজ ও শিক্ষার্থীদের কাছে অনুপ্রেরণার উদাহরণ হয়ে উঠেছে।

মায়া নার্সারিতে এসে কলেজের ছাত্র-ছাত্রীরা গ্রাফটিং ও কলম তৈরি, মাটি ও সার ব্যবস্থাপনা, বীজতলা প্রস্তুতি, চারা গাছের পরিচর্যা সহ কৃষিভিত্তিক বিভিন্ন বিষয়ে হাতে-কলমে শিক্ষা লাভ করছে। পাশাপাশি উদ্যোক্তা বা এন্টারপ্রেনরশিপ সম্পর্কেও বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাচ্ছে তারা।

নার্সারির কর্ণধার বিজয় গোপ জানান, শিক্ষার্থীদের শুধু তাত্ত্বিক জ্ঞান নয়, বাস্তব অভিজ্ঞতাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই লক্ষ্যেই নার্সারিকে প্রশিক্ষণমুখী করে গড়ে তোলা হয়েছে। ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে এই ধরনের প্রশিক্ষণ কার্যক্রম চালানোর পরিকল্পনার কথাও জানান তিনি।

স্থানীয় শিক্ষকমহল ও শিক্ষার্থীদের মতে, এই উদ্যোগ ভবিষ্যতে স্বনির্ভরতা ও কৃষিভিত্তিক কর্মসংস্থানের ক্ষেত্রে নতুন দিশা দেখাতে সক্ষম হবে।

Releated Posts

শিক্ষকের মারধরে গুরুতর অসুস্থ ছাত্র, সাব্রুমে আইনি পদক্ষেপের দাবি পরিবারের

সাব্রুম, ২৩ আগস্ট: শিক্ষকের মারধরে সাব্রুম বিদ্যাজ্যোতি ইংলিশ মিডিয়াম স্কুলের সপ্তম শ্রেণির এক ছাত্র গুরুতর অসুস্থ হয়ে পড়ার…

ByByReshmi Debnath Aug 23, 2026

খোয়াইয়ে বজ্রপাতে ২০-২৫ হাজার টাকার ক্ষয়ক্ষতি, অল্পের জন্য রক্ষা পরিবার

আগরতলা, ২৩ আগস্ট: প্রবল বৃষ্টির সঙ্গে বজ্রপাতের জেরে খোয়াই পূর্বগণকি এলাকায় একটি বাড়িতে ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। তবে…

ByByReshmi Debnath Aug 23, 2026

সুপ্রিম কোর্টের বিশেষ লোক আদালতে ত্রিপুরার ৭ মামলার নিষ্পত্তি

আগরতলা, ২৩ আগস্ট: সুপ্রিম কোর্টের বিশেষ লোক আদালতে ত্রিপুরার সাতটি মামলার নিষ্পত্তি হয়েছে। রবিবার সমাধান সমারোহ উপলক্ষে আয়োজিত বিশেষ…

ByByReshmi Debnath Aug 23, 2026

নদীর জলে তলিয়ে গেল ৮ বছরের শিশু, উদ্ধারে তৎপরতা ঘিরে ক্ষোভ

বিশালগড়, ২৩ আগস্ট: নদীর জলে তলিয়ে নিখোঁজ ৮ বছরের এক শিশু। রবিবার বিকেলে বিশালগড় থানাধীন নবীনগর মুক্তুল হোসেন পাড়া…

ByByReshmi Debnath Aug 23, 2026
Scroll to Top