News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ঊনকোটিতে আঙ্গুর চাষে সাফল্য, কৃষকদের সামনে খুলছে নতুন সম্ভাবনার দিগন্ত
Image

ঊনকোটিতে আঙ্গুর চাষে সাফল্য, কৃষকদের সামনে খুলছে নতুন সম্ভাবনার দিগন্ত

কৈলাসহর, ২১ মে : ঊনকোটি জেলায় আঙ্গুর চাষে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে কৃষি বিজ্ঞান কেন্দ্র। আধুনিক প্রযুক্তি ও বৈজ্ঞানিক পদ্ধতির প্রয়োগে জেলার মাটিতেও সফলভাবে আঙ্গুর উৎপাদন সম্ভব হওয়ায় আশার আলো দেখছেন কৃষকরা।
জেলা কৃষি বিজ্ঞান কেন্দ্রের উদ্যোগে আইসিএআর এবং এনআরসিজি, পুনের যৌথ সহযোগিতায় নাবার্ডের সহায়তায় এই আঙ্গুর চাষ কার্যক্রম পরিচালিত হচ্ছে। প্রকল্পটির তত্ত্বাবধানে রয়েছেন কৃষি বিজ্ঞান কেন্দ্রের উদ্যান বিজ্ঞানী ডঃ রতন দাস।

তিনি জানান, সঠিক পরিচর্যা, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং বৈজ্ঞানিক পদ্ধতি অনুসরণের মাধ্যমে ঊনকোটির আবহাওয়াতেও সফলভাবে আঙ্গুর চাষ করা সম্ভব হয়েছে। ইতিমধ্যেই পরীক্ষামূলকভাবে চাষে ভালো ফলন মিলেছে, যা ভবিষ্যতে জেলার কৃষকদের জন্য নতুন আয়ের পথ খুলে দিতে পারে।

ডঃ রতন দাস আরও জানান, কৃষকদের আঙ্গুর চাষে উৎসাহিত করতে নিয়মিত প্রশিক্ষণ, প্রযুক্তিগত সহায়তা এবং প্রয়োজনীয় পরামর্শ প্রদান করা হচ্ছে। আগামী দিনে আরও বৃহৎ পরিসরে এই চাষ সম্প্রসারণের পরিকল্পনাও রয়েছে।

কৃষি বিজ্ঞান কেন্দ্রের এই উদ্যোগকে ঘিরে জেলার কৃষকদের মধ্যেও ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। বিশেষজ্ঞদের মতে, বিকল্প চাষ হিসেবে আঙ্গুর চাষ ঊনকোটির কৃষিক্ষেত্রে নতুন সম্ভাবনার দিশা দেখাতে পারে।

Releated Posts

শিক্ষকের মারধরে গুরুতর অসুস্থ ছাত্র, সাব্রুমে আইনি পদক্ষেপের দাবি পরিবারের

সাব্রুম, ২৩ আগস্ট: শিক্ষকের মারধরে সাব্রুম বিদ্যাজ্যোতি ইংলিশ মিডিয়াম স্কুলের সপ্তম শ্রেণির এক ছাত্র গুরুতর অসুস্থ হয়ে পড়ার…

ByByReshmi Debnath Aug 23, 2026

খোয়াইয়ে বজ্রপাতে ২০-২৫ হাজার টাকার ক্ষয়ক্ষতি, অল্পের জন্য রক্ষা পরিবার

আগরতলা, ২৩ আগস্ট: প্রবল বৃষ্টির সঙ্গে বজ্রপাতের জেরে খোয়াই পূর্বগণকি এলাকায় একটি বাড়িতে ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। তবে…

ByByReshmi Debnath Aug 23, 2026

সুপ্রিম কোর্টের বিশেষ লোক আদালতে ত্রিপুরার ৭ মামলার নিষ্পত্তি

আগরতলা, ২৩ আগস্ট: সুপ্রিম কোর্টের বিশেষ লোক আদালতে ত্রিপুরার সাতটি মামলার নিষ্পত্তি হয়েছে। রবিবার সমাধান সমারোহ উপলক্ষে আয়োজিত বিশেষ…

ByByReshmi Debnath Aug 23, 2026

নদীর জলে তলিয়ে গেল ৮ বছরের শিশু, উদ্ধারে তৎপরতা ঘিরে ক্ষোভ

বিশালগড়, ২৩ আগস্ট: নদীর জলে তলিয়ে নিখোঁজ ৮ বছরের এক শিশু। রবিবার বিকেলে বিশালগড় থানাধীন নবীনগর মুক্তুল হোসেন পাড়া…

ByByReshmi Debnath Aug 23, 2026
Scroll to Top