News Flash

  • Home
  • ত্রিপুরা
  • চন্ডীপুরে বিজেপির দু’দিনব্যাপী মহা প্রশিক্ষণ বর্গের সূচনা
Image

চন্ডীপুরে বিজেপির দু’দিনব্যাপী মহা প্রশিক্ষণ বর্গের সূচনা

কৈলাসহর, ২১ মে: চন্ডীপুর বিধানসভার অন্তর্গত কাউলিকুড়া বৈদ্যনাথ মজুমদার উচ্চমাধ্যমিক বিদ্যালয়ে বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে বিজেপির “পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় মহা প্রশিক্ষণ বর্গ”। দু’দিনব্যাপী এই প্রশিক্ষণ শিবিরকে ঘিরে দলীয় কর্মী-সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়।

অনুষ্ঠানের উদ্বোধন করেন রাজ্যের সমাজ শিক্ষা ও সমাজ কল্যাণ দপ্তরের মন্ত্রী তথা চন্ডীপুর বিধানসভার বিধায়ক টিংকু রায়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির ঊনকোটি জেলা সভাপতি বিমল কর, চন্ডীপুর মন্ডল সভাপতি পিন্টু ঘোষ, চন্ডীপুর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সম্পা দাস পাল, বিজেপির যুব কার্যকর্তা নয়ন পাল সহ অন্যান্য নেতৃত্ব ও কর্মীরা। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। পরে সংস্কার ভারতীর সদস্যরা দেশাত্মবোধক সংগীত “বন্দে মাতরম” পরিবেশন করেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী টিংকু রায় বলেন, সংগঠনকে আরও শক্তিশালী ও আদর্শভিত্তিক করে তুলতেই এই ধরনের প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়েছে। তিনি দলীয় কর্মীদের মানুষের পাশে থেকে কাজ করার আহ্বান জানান। পাশাপাশি কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্প সাধারণ মানুষের কাছে তুলে ধরার উপরও গুরুত্বারোপ করেন।

দু’দিনব্যাপী এই প্রশিক্ষণ বর্গে বিভিন্ন সাংগঠনিক বিষয়, আদর্শ ও কর্মপদ্ধতি নিয়ে কর্মীদের প্রশিক্ষণ দেওয়া হবে বলে দলীয় সূত্রে জানা গেছে।

Releated Posts

শিক্ষকের মারধরে গুরুতর অসুস্থ ছাত্র, সাব্রুমে আইনি পদক্ষেপের দাবি পরিবারের

সাব্রুম, ২৩ আগস্ট: শিক্ষকের মারধরে সাব্রুম বিদ্যাজ্যোতি ইংলিশ মিডিয়াম স্কুলের সপ্তম শ্রেণির এক ছাত্র গুরুতর অসুস্থ হয়ে পড়ার…

ByByReshmi Debnath Aug 23, 2026

খোয়াইয়ে বজ্রপাতে ২০-২৫ হাজার টাকার ক্ষয়ক্ষতি, অল্পের জন্য রক্ষা পরিবার

আগরতলা, ২৩ আগস্ট: প্রবল বৃষ্টির সঙ্গে বজ্রপাতের জেরে খোয়াই পূর্বগণকি এলাকায় একটি বাড়িতে ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। তবে…

ByByReshmi Debnath Aug 23, 2026

সুপ্রিম কোর্টের বিশেষ লোক আদালতে ত্রিপুরার ৭ মামলার নিষ্পত্তি

আগরতলা, ২৩ আগস্ট: সুপ্রিম কোর্টের বিশেষ লোক আদালতে ত্রিপুরার সাতটি মামলার নিষ্পত্তি হয়েছে। রবিবার সমাধান সমারোহ উপলক্ষে আয়োজিত বিশেষ…

ByByReshmi Debnath Aug 23, 2026

নদীর জলে তলিয়ে গেল ৮ বছরের শিশু, উদ্ধারে তৎপরতা ঘিরে ক্ষোভ

বিশালগড়, ২৩ আগস্ট: নদীর জলে তলিয়ে নিখোঁজ ৮ বছরের এক শিশু। রবিবার বিকেলে বিশালগড় থানাধীন নবীনগর মুক্তুল হোসেন পাড়া…

ByByReshmi Debnath Aug 23, 2026
Scroll to Top