News Flash

  • Home
  • ত্রিপুরা
  • দুধের শিশুকে ফেলে নিখোঁজ মা, হন্যে হয়ে খুঁজছেন স্বামী
Image

দুধের শিশুকে ফেলে নিখোঁজ মা, হন্যে হয়ে খুঁজছেন স্বামী

আগরতলা, ২১ মে :- পশ্চিম নলছড় এলাকায় এক গৃহবধূর রহস্যজনক নিখোঁজ হওয়ার ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। দুই বছরের দুধের শিশুকে রেখে বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পর আর ফিরে আসেননি ওই গৃহবধূ। ঘটনায় উদ্বেগে পরিবার, আর মাকে খুঁজে না পেয়ে কান্নায় ভেঙে পড়ছে অবুঝ শিশু।

জানা গেছে, প্রায় আট বছর আগে পশ্চিম নলছড় এলাকার বাসিন্দা বিমল নমঃ-র সঙ্গে সামাজিকভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হন সোহেল বর্মন। তাঁদের সংসারে বর্তমানে দুই সন্তান রয়েছে। বড় সন্তানের বয়স ছয় বছর এবং ছোট সন্তানের বয়স মাত্র দুই বছর। পরিবারের দাবি, ছোট শিশুটি এখনও পুরোপুরি মায়ের দুগ্ধের উপর নির্ভরশীল।

পরিবার সূত্রে জানা যায়, গত ৮ মে বাড়ি থেকে বাজারে যাওয়ার কথা বলে বের হন সোহেল বর্মন। কিন্তু দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তিনি আর বাড়ি ফেরেননি। এরপর থেকেই উদ্বেগে পড়ে পরিবার। আত্মীয়-স্বজন সহ সম্ভাব্য বিভিন্ন জায়গায় খোঁজ চালিয়েও তাঁর কোনো সন্ধান মেলেনি।

শেষ পর্যন্ত কোনো উপায় না দেখে নিখোঁজ গৃহবধূর স্বামী বিমল নমঃ মেলাঘর থানায় একটি নিখোঁজ ডায়েরি দায়ের করেন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। তবে এটি নিছক নিখোঁজের ঘটনা নাকি এর পেছনে অন্য কোনো রহস্য রয়েছে, তা এখনও স্পষ্ট নয়।

এদিকে মায়ের অনুপস্থিতিতে সবচেয়ে বেশি সমস্যায় পড়েছে পরিবারের ছোট্ট শিশুটি। সারাক্ষণ মায়ের জন্য কান্নাকাটি করছে সে। শিশুটিকে সামলাতে কার্যত হিমশিম খেতে হচ্ছে পরিবারের সদস্যদের।

আজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে স্বামী বিমল নমঃ আকুল আবেদন জানিয়ে বলেন, যদি কেউ আমার স্ত্রীর কোনো খোঁজ পান, তাহলে দয়া করে মেলাঘর থানায় বা আমাদের পরিবারের সঙ্গে যোগাযোগ করুন।

ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। এখন সকলের নজর পুলিশ প্রশাসনের দিকে, কত দ্রুত নিখোঁজ গৃহবধূর সন্ধান মেলে সেটাই দেখার।

Releated Posts

উদয়পুর রেলস্টেশন থেকে ১৫ কেজি গাঁজা উদ্ধার, তদন্তে নেমেছে পুলিশ

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ৫ জুলাই: রবিবার নিয়মিত তল্লাশি অভিযানের সময় উদয়পুর রেলস্টেশন থেকে প্রায় ১৫ কেজি গাঁজা উদ্ধার…

ByByReshmi Debnath Jul 6, 2026

অমরপুরে ছিনতাইয়ের ৪৮ ঘণ্টার মধ্যেই পুলিশের সাফল্য, সোনার চেইন উদ্ধার; গ্রেফতার দুই

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ৫ জুলাই: অমরপুর-উদয়পুর সড়কে মহিলার সোনার চেইন ছিনতাইয়ের ঘটনায় দ্রুত সাফল্য পেল অমরপুর বীরগঞ্জ থানার পুলিশ।…

ByByReshmi Debnath Jul 5, 2026

সিনিয়র শিক্ষকদের টেট থেকে অব্যাহতির দাবিতে আগরতলায় শিক্ষক মিছিল, আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি

আগরতলা, ৫ জুলাই: সিনিয়র শিক্ষকদের টেট পরীক্ষার বাধ্যবাধকতা থেকে সম্পূর্ণ অব্যাহতির দাবিতে আগরতলায় শিক্ষক সংগঠনগুলির উদ্যোগে রবিবার এক যৌথ…

ByByReshmi Debnath Jul 5, 2026

খোয়াইয়ে রুটিন তল্লাশিতে চল্লিশ কেজি শুকনো গাঁজা উদ্ধার, অটোচালক আটক

খোয়াই, ৫ জুলাই:  খোয়াই থানার পুলিশের নিয়মিত তল্লাশি অভিযানে বড়সড় সাফল্য মিলেছে। রুটিন চেকিং চলাকালীন একটি ব্যাটারিচালিত অটো…

ByByReshmi Debnath Jul 5, 2026
Scroll to Top