News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বিলোনিয়ায় ভয়াবহ পথ দুর্ঘটনা, আশঙ্কাজনক কলেজ ছাত্র
Image

বিলোনিয়ায় ভয়াবহ পথ দুর্ঘটনা, আশঙ্কাজনক কলেজ ছাত্র

বিলোনিয়া, ১৬ মে : আজ সকালে বিলোনিয়ায় ভয়াবহ পথ দুর্ঘটনায় গুরুতরভাবে আহত হয়েছে এক কলেজ ছাত্র। বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

জানা যায়, বিলোনিয়া থানার অন্তর্গত উত্তর ভারত চন্দ্রনগরের হোলিস্প্রিট এলাকার বাসিন্দা অনিক পাল শনিবার সকাল আনুমানিক সাড়ে ১০টা নাগাদ নিজের টি আর ০৭ সি ৬৭৪৬ নম্বরের হুন্ডাই বাইক নিয়ে রাজনগর-বিলোনিয়া মূল সড়ক ধরে বিলোনিয়ার দিকে আসছিলেন। সেই সময় বিপরীত দিক থেকে টি আর ০৩ জে ১৭৪২ নম্বরের একটি মালবাহী গাড়ি বিলোনিয়া থেকে বড়পাথুড়ীর দিকে যাচ্ছিল। বনকর মুহুরীনদী উত্তর পাড় এলাকায় পৌঁছাতেই বাইক ও গাড়ির মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় অনিক পাল বাইক থেকে ছিটকে বহু দূরে রাস্তার উপর পড়ে যান। দুর্ঘটনায় তার হেলমেটও ভেঙে যায়।

স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে বিলোনিয়া হাসপাতালে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক জানান, অনিক পালের মাথায় গুরুতর আঘাত লেগেছে। এছাড়াও শরীরের বিভিন্ন অংশে চোট রয়েছে। অবস্থার অবনতি হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য জিবি হাসপাতালে রেফার করা হয়েছে।

এদিকে, এলাকাবাসী দুর্ঘটনাগ্রস্ত জিটু গাড়িটিকে আটক করতে সক্ষম হলেও চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পুলিশ বাইক ও গাড়ি দুটিকে নিজেদের হেফাজতে নিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে।

উল্লেখ্য, বিলোনিয়া মহকুমায় একের পর এক পথ দুর্ঘটনায় সাধারণ মানুষের প্রাণহানি ও আহতের ঘটনা বেড়েই চলেছে। অথচ পথ দুর্ঘটনা রোধে প্রশাসন ও ট্রাফিক দপ্তরের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন সাধারণ মানুষ। জেলা সদর এলাকায় পুলিশ সুপার, জেলা শাসক, ট্রাফিক দপ্তর ও থানা থাকা সত্ত্বেও প্রতিদিনের দুর্ঘটনা রোধে কার্যকর উদ্যোগের অভাব রয়েছে বলে অভিযোগ উঠেছে।

Releated Posts

অতিরিক্ত জরিমানা আদায়ের অভিযোগ, ক্ষোভে ই-রিক্সা চালকরা থানার দ্বারস্থ

আগরতলা, ২৪ আগস্ট: সংসার চালানোর পাশাপাশি গাড়ির কিস্তি পরিশোধ করতে গিয়ে চরম আর্থিক সংকটে পড়েছেন টমটম চালকরা। এর…

ByByReshmi Debnath Aug 24, 2026

বিদ্যুৎ, স্বাস্থ্য, কর্মসংস্থান ও যানজট নিয়ে সরকারের বিরুদ্ধে সরব প্রদেশ কংগ্রেস

আগরতলা, ২৪ আগস্ট: রাজ্যের বিদ্যুৎ পরিষেবা, স্বাস্থ্যব্যবস্থা, যোগাযোগ ব্যবস্থা, কর্মসংস্থান এবং নগর যানজট নিয়ে ত্রিপুরা সরকারের বিরুদ্ধে একাধিক…

ByByReshmi Debnath Aug 24, 2026

কুমারঘাটে পুকুর থেকে নিখোঁজ ব্যক্তির মৃতদেহ উদ্ধার, মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা

আগরতলা, ২৪ আগস্ট: নিখোঁজ হওয়ার একদিনের মধ্যেই পুকুর থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে কুমারঘাটের পণ্ডিত…

ByByReshmi Debnath Aug 24, 2026

আগরতলা বিদ্যাসাগর বাজারে সিপিআইএম কার্যালয়ে হামলা ও ভাঙচুর, অভিযোগ বিজেপির বিরুদ্ধে

আগরতলা, ২৪ আগস্ট: আগরতলা শহরের বিদ্যাসাগর বাজার এলাকায় সিপিআইএম কার্যালয়ে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। অভিযোগের তীর বিজেপির একটি…

ByByReshmi Debnath Aug 24, 2026
Scroll to Top