News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ২০০ শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে টিএফডিপিসি অফিসে মজদুর সংঘের বিক্ষোভ
Image

২০০ শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে টিএফডিপিসি অফিসে মজদুর সংঘের বিক্ষোভ

আগরতলা, ১৬ মে : প্রায় ২০০ জন শ্রমিককে ছাঁটাইয়ের সিদ্ধান্তের প্রতিবাদে শনিবার টিএফডিপিসির অফিসের সামনে বিক্ষোভে সামিল হয়েছেন ভারতীয় জনতা মজদুর সংঘের শ্রমিকরা। পরবর্তী সময়ে তাঁদের প্রতিনিধি দল ম্যানেজিং ডিরেক্টরের কাছে চার দফা দাবি সম্বলিত একটি স্মারকলিপি জমা দেন।

সংগঠনের এক নেতৃত্বের অভিযোগ, সম্প্রতি বিভিন্ন সেন্টারে একটি নোটিশ পাঠিয়ে কিছু সংখ্যক শ্রমিককে বাদ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তাঁর কথায়, যেসব শ্রমিককে ছাঁটাইয়ের তালিকায় রাখা হয়েছে তাঁদের অনেকেই গত ১০ থেকে ২০ বছর ধরে সংস্থায় কাজ করে আসছেন। বিনা কারণ দর্শিয়ে হঠাৎ করে তাঁদের সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত অন্যায্য। এরই প্রতিবাদে সরব হয়েছেন তাঁরা।

তাই তাঁদের দাবি, যদি কোনো শ্রমিককে ছাঁটাই করতেই হয়, তাহলে তাঁদের মাসিক বেতনের ভিত্তিতে সংস্থার কার্যকাল অনুযায়ী আর্থিক অনুদান দিতে হবে।এছাড়াও শ্রমিকদের পক্ষ থেকে ‘রেইনি ডে অ্যালাউন্স’ চালুর দাবিও পুনরায় উত্থাপন করা হয়।

তাছাড়া, ভবিষ্যতে সংস্থায় নতুন নিয়োগ হলে দক্ষ শ্রমিকদের মধ্যে থেকে ৭০ শতাংশ নিয়োগ করতে হবে। পাশাপাশি অফিস ও বিভিন্ন সেন্টারে কর্মরত অপ্রয়োজনীয় ও বয়সোর্ধ্ব কর্মচারীদের ছাঁটাই করে শিক্ষিত যুবক-যুবতীদের কর্মসংস্থানের সুযোগ দেওয়ার দাবিও জানানো হয়।

Releated Posts

সরকারি সুযোগ সুবিধা প্রান্তিক জনগণের কাছে নির্দিষ্ট সময়ের মধ্যে পৌঁছাতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ আগস্ট: মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহার সভাপতিত্বে আজ ধলাই জেলায় জেলাশাসকের কার্যালয়ের কনফারেন্স হলে…

ByByReshmi Debnath Aug 24, 2026

বিশ্রামগঞ্জ আরডি অফিসে হামলা ও গাড়ি ভাঙচুরের অভিযোগ, আক্রান্ত টিএসআর জওয়ান

বিশ্রামগঞ্জ, ২৪ আগস্ট: বিশ্রামগঞ্জ আরডি অফিস চত্বরে হামলা, সরকারি গাড়ি ভাঙচুর এবং কর্তব্যরত টিএসআর জওয়ান আক্রান্ত হওয়ার অভিযোগকে কেন্দ্র…

ByByReshmi Debnath Aug 24, 2026

পুতিনের সঙ্গে বৈঠকে মোদির ‘ব্যক্তিগত বার্তা’ পৌঁছে দিলেন জয়শঙ্কর

মস্কো, ২৪ আগস্ট (আইএএনএস): রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সোমবার মস্কোয় সাক্ষাৎ করলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। বৈঠকে…

ByBySandeep Biswas Aug 24, 2026

উদয়পুরের তেপানিয়াতে আয়ুর্বেদিক কলেজ গড়ে তোলা হচ্ছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৪ আগস্ট: রাজ্যের মানুষের স্বাস্থ্য পরিষেবার ব্যাপক উন্নয়নে গুরুত্ব দিয়েছে সরকার। ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদ…

ByByReshmi Debnath Aug 24, 2026
Scroll to Top