News Flash

  • Home
  • মুখ্য খবর
  • সাব্রুম-আগরতলাগামী ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু
Image

সাব্রুম-আগরতলাগামী ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু

আগরতলা, ১৬ মে : সাব্রুম-আগরতলাগামী চলন্ত ট্রেনের ধাক্কায় যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ ভোরে শান্তির বাজার মহকুমার কালাপাড়া ও দুর্গরাইপাড়ার মাঝামাঝি এলাকায় ওই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। এদিকে, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান মনপাথর থানার ওসি জয়ন্ত দাস।

পুলিশ সূত্রে জানা গেছে, নিহত যুবকের পরিচয় এখনও জানা যায়নি। ট্রেনের ধাক্কায় যুবকের মাথা ও মুখ মারাত্মকভাবে থেঁতলে যায়। ওসি জয়ন্ত দাস জানান, প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে যে সাব্রুম থেকে আগরতলাগামী ট্রেনের ধাক্কাতেই এই দুর্ঘটনা ঘটেছে।

স্থানীয় বাসিন্দাদের ধারণা, যুবকটি সম্ভবত সকালে প্রাতঃভ্রমণে বেরিয়েছিলেন। রেললাইন ধরে হাঁটার সময় অসাবধানতাবশত দুর্ঘটনার শিকার হন তিনি। উল্লেখ্য, এর আগেও একই এলাকায় ট্রেনের ধাক্কায় দু’জনের মৃত্যু হয়েছিল বলে স্থানীয়রা জানিয়েছেন।খবর পেয়ে শান্তির বাজার দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করেন এবং ময়নাতদন্তের জন্য শান্তির বাজার জেলা হাসপাতালে পাঠান।

ওই ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে।

Releated Posts

সরকারি সুযোগ সুবিধা প্রান্তিক জনগণের কাছে নির্দিষ্ট সময়ের মধ্যে পৌঁছাতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ আগস্ট: মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহার সভাপতিত্বে আজ ধলাই জেলায় জেলাশাসকের কার্যালয়ের কনফারেন্স হলে…

ByByReshmi Debnath Aug 24, 2026

বিশ্রামগঞ্জ আরডি অফিসে হামলা ও গাড়ি ভাঙচুরের অভিযোগ, আক্রান্ত টিএসআর জওয়ান

বিশ্রামগঞ্জ, ২৪ আগস্ট: বিশ্রামগঞ্জ আরডি অফিস চত্বরে হামলা, সরকারি গাড়ি ভাঙচুর এবং কর্তব্যরত টিএসআর জওয়ান আক্রান্ত হওয়ার অভিযোগকে কেন্দ্র…

ByByReshmi Debnath Aug 24, 2026

পুতিনের সঙ্গে বৈঠকে মোদির ‘ব্যক্তিগত বার্তা’ পৌঁছে দিলেন জয়শঙ্কর

মস্কো, ২৪ আগস্ট (আইএএনএস): রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সোমবার মস্কোয় সাক্ষাৎ করলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। বৈঠকে…

ByBySandeep Biswas Aug 24, 2026

উদয়পুরের তেপানিয়াতে আয়ুর্বেদিক কলেজ গড়ে তোলা হচ্ছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৪ আগস্ট: রাজ্যের মানুষের স্বাস্থ্য পরিষেবার ব্যাপক উন্নয়নে গুরুত্ব দিয়েছে সরকার। ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদ…

ByByReshmi Debnath Aug 24, 2026
Scroll to Top