News Flash

  • Home
  • মুখ্য খবর
  • প্রধানমন্ত্রীর আহ্বানে এসকর্ট গাড়ি ব্যবহার বন্ধ করলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী
Image

প্রধানমন্ত্রীর আহ্বানে এসকর্ট গাড়ি ব্যবহার বন্ধ করলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী

আগরতলা, ১৪ মে: বিশ্বব্যাপী জ্বালানি সংকট মোকাবিলায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আহ্বানে সাড়া দিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিলেন রাজ্যের মন্ত্রী সুশান্ত চৌধুরী। সামাজিক মাধ্যমে এক পোস্টে মন্ত্রী জানান, আজ থেকে তাঁর নিরাপত্তার কাজে নিয়োজিত দুটি এসকর্ট গাড়ি আর ব্যবহার করা হবে না। জ্বালানি সাশ্রয় এবং দেশের স্বার্থে এই সিদ্ধান্ত গ্রহণ করেছেন বলে তিনি উল্লেখ করেন।

নিজের পোস্টে তিনি লেখেন, “বিশ্বব্যাপী জ্বালানি সংকট নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদি জীর আহ্বানে সাড়া দিয়ে আমি আজ থেকে আমার নিরাপত্তার কাজে নিয়োজিত দুটি এসকট গাড়ি ব্যবহার না করার সিদ্ধান্ত গ্রহণ করলাম।”

মন্ত্রী আরও জানান, দেশের স্বার্থে সকলেরই সচেতন হওয়া প্রয়োজন। তাঁর এই সিদ্ধান্তকে অনেকেই জ্বালানি সাশ্রয় ও সরল জীবনযাপনের বার্তা হিসেবে দেখছেন।

Releated Posts

মানিক সরকারকে ঘিরে বামুটিয়ার কালীবাজারে উত্তেজনা, কালো পতাকা নিয়ে বিক্ষোভ বিজেপি কর্মীদের

আগরতলা, ২৭ সেপ্টেম্বর: প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারকে ঘিরে উত্তপ্ত হয়ে উঠল বামুটিয়া বিধানসভা কেন্দ্রের কালীবাজার এলাকা। রবিবার সিপিআইএমের…

ByByReshmi Debnath Sep 27, 2026

আমতলীর বৈষ্ণবটিলায় ১৩৮তম ‘মন কি বাত’, অনুষ্ঠান শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা: দেশবাসীর ভাবনা, উপলব্ধি ও ইতিবাচক উদ্যোগকে তুলে ধরার অন্যতম জনপ্রিয় মঞ্চ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মাসিক ‘মন কি…

ByByReshmi Debnath Sep 27, 2026

রাত পোহালেই ভিলেজ কমিটির নির্বাচন, আমবাসায় ভোটকেন্দ্রের উদ্যেশ্যে রওনা ভোটকর্মীরা

আগরতলা, ২৭ সেপ্টেম্বর: রাত পোহালেই রাজ্যে ভিলেজ কমিটির নির্বাচন। নির্বাচনকে সামনে রেখে রবিবার সকাল থেকেই নিজ নিজ ভোটকেন্দ্রের…

ByByReshmi Debnath Sep 27, 2026

প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে ২৫ নম্বর ওয়ার্ডে ‘অঙ্গন মিলন সেবা’, উপস্থিত বিপ্লব কুমার দেব

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উদযাপনকে কেন্দ্র করে রাজ্যের বিভিন্ন অঙ্গনওয়াড়ি কেন্দ্রে ‘অঙ্গন মিলন সেবা’ কর্মসূচির…

ByByReshmi Debnath Sep 27, 2026
Scroll to Top