News Flash

  • Home
  • মুখ্য খবর
  • জ্বালানি সাশ্রয়ে বাইসাইকেলে কৃষিমন্ত্রী রতন লাল নাথ, প্রধানমন্ত্রীর আহ্বানে নতুন উদ্যোগ
Image

জ্বালানি সাশ্রয়ে বাইসাইকেলে কৃষিমন্ত্রী রতন লাল নাথ, প্রধানমন্ত্রীর আহ্বানে নতুন উদ্যোগ

আগরতলা, ১৪ মে; রাজ্যের কৃষিমন্ত্রী রতন লাল নাথ জ্বালানি সাশ্রয় ও পরিবেশ রক্ষার বার্তা দিতে অভিনব উদ্যোগ গ্রহণ করেছেন।  প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জ্বালানি সাশ্রয়ের আহ্বানে সাড়া দিয়ে তিনি নিজের এসকট ব্যবস্থাকে বিদায় জানিয়ে দৈনন্দিন যাতায়াতে বাইসাইকেল ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছেন।

কৃষিমন্ত্রী জানান, গতকাল থেকেই তিনি এসকর্ট ব্যবহার বন্ধ করেছেন। এখন থেকে কাছাকাছি যাতায়াত কিংবা জনসংযোগমূলক সফরে যতটা সম্ভব তাঁর সঙ্গী হবে প্রিয় বাইসাইকেল। এদিন সকালে বাইসাইকেল চালিয়ে বেরিয়ে তিনি শৈশবের সেই চেনা অনুভূতির কথাও স্মরণ করেন।

মন্ত্রী বলেন, “দেশ গড়ার পথ শুধু বড় বড় ঘোষণায় তৈরি হয় না, অনেক সময় তা শুরু হয় সাধারণ কিছু উদ্যোগ থেকে। আজ সকালের বাতাসে আবার ফিরে পেলাম শৈশবের সেই প্যাডেলের শব্দ এবং মাটির কাছাকাছি থাকার এক অন্যরকম অনুভূতি।”

তিনি আরও বলেন, দেশপ্রেম শুধু মুখের কথায় নয়, দৈনন্দিন অভ্যাসের মধ্যেও তার প্রকাশ থাকা উচিত। জ্বালানি সাশ্রয়, দূষণ কমানো এবং পরিবেশ রক্ষার স্বার্থে সবাইকে আরও সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।

কৃষিমন্ত্রীর এই উদ্যোগকে ইতিমধ্যেই সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক বার্তা হিসেবে দেখা হচ্ছে। পরিবেশবান্ধব যাতায়াত ব্যবস্থার প্রতি আগ্রহ বাড়াতে তাঁর এই পদক্ষেপ গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলেও মনে করছেন অনেকে।

Releated Posts

মানিক সরকারকে ঘিরে বামুটিয়ার কালীবাজারে উত্তেজনা, কালো পতাকা নিয়ে বিক্ষোভ বিজেপি কর্মীদের

আগরতলা, ২৭ সেপ্টেম্বর: প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারকে ঘিরে উত্তপ্ত হয়ে উঠল বামুটিয়া বিধানসভা কেন্দ্রের কালীবাজার এলাকা। রবিবার সিপিআইএমের…

ByByReshmi Debnath Sep 27, 2026

আমতলীর বৈষ্ণবটিলায় ১৩৮তম ‘মন কি বাত’, অনুষ্ঠান শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা: দেশবাসীর ভাবনা, উপলব্ধি ও ইতিবাচক উদ্যোগকে তুলে ধরার অন্যতম জনপ্রিয় মঞ্চ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মাসিক ‘মন কি…

ByByReshmi Debnath Sep 27, 2026

রাত পোহালেই ভিলেজ কমিটির নির্বাচন, আমবাসায় ভোটকেন্দ্রের উদ্যেশ্যে রওনা ভোটকর্মীরা

আগরতলা, ২৭ সেপ্টেম্বর: রাত পোহালেই রাজ্যে ভিলেজ কমিটির নির্বাচন। নির্বাচনকে সামনে রেখে রবিবার সকাল থেকেই নিজ নিজ ভোটকেন্দ্রের…

ByByReshmi Debnath Sep 27, 2026

প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে ২৫ নম্বর ওয়ার্ডে ‘অঙ্গন মিলন সেবা’, উপস্থিত বিপ্লব কুমার দেব

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উদযাপনকে কেন্দ্র করে রাজ্যের বিভিন্ন অঙ্গনওয়াড়ি কেন্দ্রে ‘অঙ্গন মিলন সেবা’ কর্মসূচির…

ByByReshmi Debnath Sep 27, 2026
Scroll to Top