News Flash

Image

পানীয় জলের দাবিতে বনদুয়ারে রাস্তা অবরোধ

আগরতলা, ১১ মে: দীর্ঘদিনের পানীয় জলের সমস্যার সমাধানের দাবিতে ফের রাস্তা অবরোধে সামিল হলেন গোমতী জেলার উদয়পুর মহকুমার বনদুয়ার ছাত্রইফাং এলাকার প্রমিলা বাহিনীর সদস্যরা। সোমবার সকালে এলাকার মূল সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান আন্দোলনকারীরা। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র উত্তেজনার সৃষ্টি হয় এবং কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয়।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বহুদিন ধরেই এলাকায় নিয়মিত পানীয় জল সরবরাহ হচ্ছে না। বারবার সংশ্লিষ্ট দপ্তরে অভিযোগ জানিয়েও কোনও স্থায়ী সমাধান মেলেনি। ফলে বাধ্য হয়েই এদিন রাস্তায় নামতে হয়েছে বলে জানান আন্দোলনকারীরা। বিশেষ করে গ্রীষ্মের তীব্র দাবদাহের মধ্যে জলসংকট চরম আকার ধারণ করায় ক্ষোভ বাড়তে থাকে এলাকাবাসীর মধ্যে।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান উদয়পুর ডিডাব্লিউএস দপ্তরের এসডিও শান্তনু কুমার দাস। তিনি আন্দোলনকারীদের সঙ্গে কথা বলে দ্রুত সমস্যার সমাধানের আশ্বাস দেন। প্রশাসনের পক্ষ থেকে ইতিবাচক আশ্বাস পাওয়ার পর অবশেষে অবরোধ তুলে নেন প্রমিলা বাহিনীর সদস্যরা।

Releated Posts

মানিক সরকারকে ঘিরে বামুটিয়ার কালীবাজারে উত্তেজনা, কালো পতাকা নিয়ে বিক্ষোভ বিজেপি কর্মীদের

আগরতলা, ২৭ সেপ্টেম্বর: প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারকে ঘিরে উত্তপ্ত হয়ে উঠল বামুটিয়া বিধানসভা কেন্দ্রের কালীবাজার এলাকা। রবিবার সিপিআইএমের…

ByByReshmi Debnath Sep 27, 2026

আমতলীর বৈষ্ণবটিলায় ১৩৮তম ‘মন কি বাত’, অনুষ্ঠান শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা: দেশবাসীর ভাবনা, উপলব্ধি ও ইতিবাচক উদ্যোগকে তুলে ধরার অন্যতম জনপ্রিয় মঞ্চ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মাসিক ‘মন কি…

ByByReshmi Debnath Sep 27, 2026

রাত পোহালেই ভিলেজ কমিটির নির্বাচন, আমবাসায় ভোটকেন্দ্রের উদ্যেশ্যে রওনা ভোটকর্মীরা

আগরতলা, ২৭ সেপ্টেম্বর: রাত পোহালেই রাজ্যে ভিলেজ কমিটির নির্বাচন। নির্বাচনকে সামনে রেখে রবিবার সকাল থেকেই নিজ নিজ ভোটকেন্দ্রের…

ByByReshmi Debnath Sep 27, 2026

প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে ২৫ নম্বর ওয়ার্ডে ‘অঙ্গন মিলন সেবা’, উপস্থিত বিপ্লব কুমার দেব

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উদযাপনকে কেন্দ্র করে রাজ্যের বিভিন্ন অঙ্গনওয়াড়ি কেন্দ্রে ‘অঙ্গন মিলন সেবা’ কর্মসূচির…

ByByReshmi Debnath Sep 27, 2026
Scroll to Top