News Flash

  • Home
  • মুখ্য খবর
  • আগরতলায় রাজ্যস্তরের ‘সোমনাথ স্বাভিমান পর্ব’ উদযাপন, বর্ণাঢ্য কলস যাত্রায় অংশগ্রহণ মুখ্যমন্ত্রীর
Image

আগরতলায় রাজ্যস্তরের ‘সোমনাথ স্বাভিমান পর্ব’ উদযাপন, বর্ণাঢ্য কলস যাত্রায় অংশগ্রহণ মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ মে : দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম সোমনাথ মন্দিরের গৌরব ও সাংস্কৃতিক ঐতিহ্যকে স্মরণ করে সোমবার আগরতলায় পালিত হল রাজ্যস্তরের ‘সোমনাথ স্বাভিমান পর্ব’। এই উপলক্ষে শহরে এক বর্ণাঢ্য কলস যাত্রার আয়োজন করা হয়।

কলস যাত্রাটি শুরু হয় সেল ট্যাক্স অফিসের বিপরীতে অবস্থিত লক্ষ্মী নারায়ণ মন্দির ঘাট থেকে। পরে শোভাযাত্রাটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পথ পরিক্রমা করে সেন্ট্রাল রোডস্থিত শিববাড়ি প্রাঙ্গণে আয়োজিত রাজ্যস্তরের মূল অনুষ্ঠানে গিয়ে সমাপ্ত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডঃ মানিক সাহা । এছাড়াও উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার  সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম শ্রী সোমনাথ মন্দির সনাতনী আস্থার এক চিরন্তন প্রতীক এবং ভারতের অপরাজেয় সভ্যতার এক গুরুত্বপূর্ণ বাহক। তিনি বলেন, “হাজার বছর আগে থেকে একাধিক বিদেশি আক্রমণের শিকার হওয়ার পরেও সোমনাথ মন্দির আজও আত্মসম্মান, সাহস, সংগ্রাম ও আধ্যাত্মিক চেতনার প্রতীক হয়ে দাঁড়িয়ে রয়েছে।”

তিনি আরও বলেন, “৭৫ বছর আগে লৌহমানব সর্দার বল্লভভাই প্যাটেল -এর দৃঢ় সংকল্পে আধুনিক সোমনাথ মন্দিরের পুনর্নির্মাণের পথ প্রশস্ত হয়েছিল। বর্তমানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে এই পবিত্র ভূমি ভারতের সাংস্কৃতিক নবজাগরণের এক উজ্জ্বল নিদর্শন হয়ে উঠেছে।” সোমনাথ মন্দির পুনর্নির্মাণের ৭৫ বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে নিজেকে সৌভাগ্যবান বলেও উল্লেখ করেন মুখ্যমন্ত্রী।

Releated Posts

মানিক সরকারকে ঘিরে বামুটিয়ার কালীবাজারে উত্তেজনা, কালো পতাকা নিয়ে বিক্ষোভ বিজেপি কর্মীদের

আগরতলা, ২৭ সেপ্টেম্বর: প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারকে ঘিরে উত্তপ্ত হয়ে উঠল বামুটিয়া বিধানসভা কেন্দ্রের কালীবাজার এলাকা। রবিবার সিপিআইএমের…

ByByReshmi Debnath Sep 27, 2026

আমতলীর বৈষ্ণবটিলায় ১৩৮তম ‘মন কি বাত’, অনুষ্ঠান শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা: দেশবাসীর ভাবনা, উপলব্ধি ও ইতিবাচক উদ্যোগকে তুলে ধরার অন্যতম জনপ্রিয় মঞ্চ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মাসিক ‘মন কি…

ByByReshmi Debnath Sep 27, 2026

রাত পোহালেই ভিলেজ কমিটির নির্বাচন, আমবাসায় ভোটকেন্দ্রের উদ্যেশ্যে রওনা ভোটকর্মীরা

আগরতলা, ২৭ সেপ্টেম্বর: রাত পোহালেই রাজ্যে ভিলেজ কমিটির নির্বাচন। নির্বাচনকে সামনে রেখে রবিবার সকাল থেকেই নিজ নিজ ভোটকেন্দ্রের…

ByByReshmi Debnath Sep 27, 2026

প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে ২৫ নম্বর ওয়ার্ডে ‘অঙ্গন মিলন সেবা’, উপস্থিত বিপ্লব কুমার দেব

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উদযাপনকে কেন্দ্র করে রাজ্যের বিভিন্ন অঙ্গনওয়াড়ি কেন্দ্রে ‘অঙ্গন মিলন সেবা’ কর্মসূচির…

ByByReshmi Debnath Sep 27, 2026
Scroll to Top