News Flash

  • Home
  • দিনের খবর
  • ট্রাইডেন্ট গোষ্ঠীকে অন্তর্বর্তী স্বস্তি পাঞ্জাব-হরিয়ানা হাইকোর্টের, ৩০ দিনের সুযোগ ছাড়া কড়া পদক্ষেপ নয়: নির্দেশ
Image

ট্রাইডেন্ট গোষ্ঠীকে অন্তর্বর্তী স্বস্তি পাঞ্জাব-হরিয়ানা হাইকোর্টের, ৩০ দিনের সুযোগ ছাড়া কড়া পদক্ষেপ নয়: নির্দেশ

চণ্ডীগড়, ৮ মে(আইএএনএস): পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্ট শুক্রবার রাজ্যসভার সাংসদ রাজিন্দর গুপ্ত-র মালিকানাধীন ট্রাইডেন্ট গোষ্ঠী-কে বড় স্বস্তি দিয়েছে। আদালত নির্দেশ দিয়েছে, কোনও ছোটখাটো ত্রুটি বা ঘাটতি সংশোধনের জন্য সংস্থাকে অন্তত ৩০ দিনের যুক্তিসঙ্গত সময় না দিয়ে পাঞ্জাব পলিউশন কন্ট্রোল বোর্ড যেন কোনও কড়া পদক্ষেপ না নেয়।

প্রধান বিচারপতি শীল নাগু এবং বিচারপতি সঞ্জীব বেরি-র ডিভিশন বেঞ্চ ট্রাইডেন্ট গোষ্ঠীর দায়ের করা মামলার নিষ্পত্তি করতে গিয়ে মৌখিকভাবে পর্যবেক্ষণ করে যে, অবিলম্বে কঠোর ব্যবস্থা নেওয়ার মতো কোনও গুরুতর পরিবেশগত জরুরি পরিস্থিতি রয়েছে তা দেখাতে ব্যর্থ হয়েছে পিপিসিবি।

আদালত জানায়, কোনও জলাশয়, জমি বা পরিবেশ বিষাক্ত বর্জ্যে দূষিত হচ্ছে এমন পরিস্থিতির প্রমাণ বোর্ড দেখাতে পারেনি। তাই সংস্থাকে ত্রুটি সংশোধনের সুযোগ দিয়েই কেবল পরবর্তী পদক্ষেপ নেওয়া উচিত।

হাইকোর্ট আরও স্পষ্ট করে দেয়, ভবিষ্যতে যদি পিপিসিবি কোনও কড়া পদক্ষেপ নেয়, তাহলে ট্রাইডেন্ট গোষ্ঠী ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল-এর দ্বারস্থ হতে পারবে।

গত ৩০ এপ্রিল পিপিসিবি ট্রাইডেন্ট গোষ্ঠীর কারখানায় পরিদর্শনে যায়। এরপরই সংস্থার তরফে অভিযোগ ওঠে যে, রাজনৈতিক প্রতিহিংসার জেরে এবং প্রতিষ্ঠাতা রাজিন্দর গুপ্তর রাজনৈতিক অবস্থানের পরিবর্তনের পর থেকেই তাদের নিশানা করা হচ্ছে। যদিও এই অভিযোগ অস্বীকার করেছে পিপিসিবি।

পিপিসিবি-র হয়ে সওয়াল করা সিনিয়র আইনজীবী ডি এস পাতওয়ালিয়া আদালতে বলেন, প্রতিহিংসার অভিযোগ “সম্পূর্ণ কল্পনাপ্রসূত”। তাঁর দাবি, এখনও পর্যন্ত সংস্থার বিরুদ্ধে কোনও বিরূপ নির্দেশ জারি করা হয়নি, ফলে মামলাটিই সময়ের আগেই করা হয়েছে।

অন্যদিকে ট্রাইডেন্ট গোষ্ঠীর দাবি, তাদের শিল্প ইউনিটগুলির কাছে সমস্ত বৈধ পরিবেশগত অনুমোদন রয়েছে। সংস্থার অভিযোগ, ৩০ এপ্রিল সন্ধ্যায় প্রায় ৩০ জন আধিকারিক কারখানায় ঢুকে নমুনা সংগ্রহ করেন এবং পরিবেশ আইন অনুযায়ী বাধ্যতামূলক প্রক্রিয়া মানা হয়নি।

Releated Posts

বিদেশ থেকে ডলার-সোনা পাঠানোর প্রলোভন, ১.৪৬ লক্ষ টাকার সাইবার প্রতারণা চক্র ভাঙল দিল্লি পুলিশ; নাইজেরিয়ার নাগরিক-সহ গ্রেফতার ৪

নয়াদিল্লি, ৭ আগস্ট (আইএএনএস): বিদেশ থেকে ডলার ও সোনা ভর্তি পার্সেল পাঠানোর প্রলোভন দেখিয়ে ১ লক্ষ ৪৬ হাজার…

ByByTaniya Chakraborty Aug 7, 2026

সীমানা পুনর্নির্ধারণ বিলে কংগ্রেসের সমর্থন চাইল কেন্দ্র, রাহুল গান্ধীর সঙ্গে কথা কিরেন রিজিজুর

নয়াদিল্লি, ৬ আগস্ট(আইএএনএস): সীমানা পুনর্নির্ধারণ (ডিলিমিটেশন) বিল নিয়ে বিরোধীদের সমর্থন আদায়ের চেষ্টা জোরদার করল কেন্দ্র। বৃহস্পতিবার সংসদীয় বিষয়ক…

ByBySandeep Biswas Aug 6, 2026

ঝাড়খণ্ডের দলমা জঙ্গলে বড় মাওবাদী নাশকতার ছক ভেস্তে দিল যৌথবাহিনী, গ্রেফতার ৩, উদ্ধার বিপুল অস্ত্রভাণ্ডার

সেরাইকেলা-খরসাওয়ান (ঝাড়খণ্ড), ৬ আগস্ট (আইএএনএস): ঝাড়খণ্ডের সেরাইকেলা-খরসাওয়ান জেলার দলমা জঙ্গল এলাকায় বড়সড় মাওবাদী নাশকতার ছক ভেস্তে দিয়েছে নিরাপত্তা…

ByByNews Desk Aug 6, 2026

হরিয়ানায় থানার সামনেই গুলিবৃষ্টি, গ্যাংওয়ারের জেরে জখম ৭

চণ্ডীগড়, ৬ আগস্ট (আইএএনএস): হরিয়ানার চরখি দাদরি শহরে বৃহস্পতিবার দিনের আলোয় থানার সামনেই দুঃসাহসিক গুলিবর্ষণের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।…

ByByNews Desk Aug 6, 2026
Scroll to Top