News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বিশ্রামগঞ্জে রেস্টুরেন্ট ব্যবসায়ী ও তাঁর বাবাকে মারধর, ছিনতাইয়ের অভিযোগ
Image

বিশ্রামগঞ্জে রেস্টুরেন্ট ব্যবসায়ী ও তাঁর বাবাকে মারধর, ছিনতাইয়ের অভিযোগ

বিশ্রামগঞ্জ, ২১ সেপ্টেম্বর: রেস্টুরেন্টে ঢুকে ব্যবসায়ী ও তাঁর বাবাকে মারধর, দোকানে ভাঙচুর এবং নগদ টাকা ও সোনার চেইন ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে একদল যুবকের বিরুদ্ধে। রবিবার বিকেল সাড়ে ৪টা নাগাদ বিশ্রামগঞ্জ থানার অন্তর্গত জোড়পুকুর এলাকার রামঠাকুর আশ্রম সংলগ্ন সড়কের পাশে ঘটনাটি ঘটে।

অভিযোগ অনুযায়ী, জোড়পুকুর এলাকার রেস্টুরেন্ট ব্যবসায়ী বাপ্পি দাসের দোকানে পাশের গ্রামের ১০ থেকে ১২ জন যুবক ঢুকে তাঁকে এবং তাঁর বাবা আশীষ দাসকে মারধর করেন। হামলায় দোকানের রান্না করা মাছ-মাংস ফেলে দেওয়ার পাশাপাশি এসি ঘরের দরজাও ভাঙচুর করা হয় বলে অভিযোগ।

বাপ্পি দাসের অভিযোগ, হামলাকারীরা তাঁর গলা থেকে প্রায় দেড় ভরির একটি সোনার চেইন এবং নগদ ১০ থেকে ১৫ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়। হামলার ঘটনায় তাঁর মাথায় গুরুতর আঘাত লাগে।
এই ঘটনায় নেপাল সরকার, অভিজিৎ সরকার, বিশ্বজিৎ সরকার, জীবন সরকার, জুয়েল সরকার, পরেশ সরকার, শিপন সরকার এবং খোকন সরকারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানান বাপ্পি দাস। তিনি বিশ্রামগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

বাপ্পি দাস আরও অভিযোগ করেন, বিশ্বকর্মা পুজোর দু’দিন আগে তাঁর বোন ও জামাই বাড়িতে আসার সময়ও অভিযুক্তদের বিরুদ্ধে তাঁদের লক্ষ্য করে ঢিল ছোড়ার ঘটনা ঘটেছিল। তাঁর পরিবারের উপর বারবার কেন এ ধরনের হামলা হচ্ছে, তা বুঝতে পারছেন না বলে জানান তিনি।

বাপ্পি দাস ও তাঁর বাবা অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। খবর লেখা পর্যন্ত অভিযুক্তদের গ্রেফতার করা সম্ভব হয়নি বলে জানা গেছে। ঘটনার তদন্ত শুরু করেছে বিশ্রামগঞ্জ থানার পুলিশ।

Releated Posts

গণেশ পুজো দেখতে যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনা, জোলাইবাড়িতে ৮ বছরের শিশুর মৃত্যু

আগরতলা, ২১ সেপ্টেম্বর: গণেশ পুজো দেখতে যাওয়ার পথে মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ গেল ৮ বছরের এক শিশুর। দুর্ঘটনায় গুরুতর…

ByByReshmi Debnath Sep 21, 2026

অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণসহ একাধিক দাবিতে গণডেপুটেশন

আগরতলা, ২১ সেপ্টেম্বর: অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণ, সমকাজে সমবেতন এবং অবসরপ্রাপ্ত অনিয়মিত কর্মীদের এককালীন ১০ লক্ষ টাকা অনুদান প্রদানের…

ByByReshmi Debnath Sep 21, 2026

প্রভাপুর উচ্চ বুনিয়াদি বিদ্যালয়ে সমস্যা আর সমস্যা, পরিকাঠামোর অভাবে ব্যাহত পঠন-পাঠন

আগরতলা, ২১ সেপ্টেম্বর: জম্পুইজলা আইএস-এর অধীন প্রভাপুর উচ্চ বুনিয়াদি বিদ্যালয়ে দীর্ঘদিন ধরে একাধিক সমস্যা ও পরিকাঠামোগত ঘাটতি রয়েছে…

ByByTaniya Chakraborty Sep 21, 2026

বিরোধীদের রুখতে তিপরা মথাকে সমর্থন করবে বিজেপি: রতন

আগরতলা, ২১ সেপ্টেম্ব যে সমস্ত এলাকায় সিপিআই(এম) বা কংগ্রেসের সঙ্গে সরাসরি প্রতিদ্বন্দ্বিতা রয়েছে, সেখানে তিপরা মথাকে সমর্থন করবে…

ByByTaniya Chakraborty Sep 21, 2026

Leave a Reply

Scroll to Top