News Flash

  • Home
  • মুখ্য খবর
  • নিখোঁজের একদিন পর পুকুর থেকে উদ্ধার নাবালকের দেহ, শোকের ছায়া ফুলবাড়িতে
Image

নিখোঁজের একদিন পর পুকুর থেকে উদ্ধার নাবালকের দেহ, শোকের ছায়া ফুলবাড়িতে

নিখোঁজের একদিন পর পুকুর থেকে উদ্ধার নাবালকের দেহ, শোকের ছায়া ফুলবাড়িতে

নিজস্ব প্রতিনিধি, চুরাইবাড়ি, ৬ মে: প্রথমে নিখোঁজ, পরে পুকুর থেকে উদ্ধার হল এক নাবালকের মৃতদেহ। মর্মান্তিক এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর জেলার চুরাইবাড়ি থানার অন্তর্গত পূর্ব ফুলবাড়ি গ্রাম পঞ্চায়েতের ৭ নম্বর ওয়ার্ড এলাকায়। মৃত নাবালকের নাম মোঃ সাকিবুল হোসেন (১২)। সে স্থানীয় বাসিন্দা মোঃ নুরুল হকের ছেলে। পরিবার সূত্রে জানা যায়, সাকিবুল বাক ও শ্রবণ প্রতিবন্ধী ছিল।

পরিবারের সদস্যদের দাবি, মঙ্গলবার বিকেল সাড়ে তিনটা নাগাদ বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পর থেকেই নিখোঁজ হয়ে যায় সাকিবুল। এরপর পরিবারের লোকজন ও স্থানীয় বাসিন্দারা বিভিন্ন এলাকায় খোঁজাখুঁজি চালিয়েও তার কোনও সন্ধান পাননি। এরপর বুধবার দুপুর প্রায় দেড়টা নাগাদ বাড়ির পাশের একটি পুকুরে একটি ভাসমান দেহ দেখতে পান স্থানীয়রা। পরে কাছে গিয়ে দেখা যায় সেটি নিখোঁজ সাকিবুলের দেহ।

ঘটনার খবর পেয়ে পরিবারের সদস্যদের পাশাপাশি চুরাইবাড়ি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। এদিন এলাকার বিধায়ক ইসলাম উদ্দিনও ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। পরে গ্রামবাসীদের সহযোগিতায় পুকুর থেকে মৃতদেহটি উদ্ধার করে পরিবারের হাতে তুলে দেওয়া হয়।
এই মর্মান্তিক ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

Releated Posts

রাজ্যেই উন্নত চিকিৎসা পরিষেবা মিলছে, বাইরে চিকিৎসায় যাওয়ার প্রবণতা কমাতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ মে: রাজ্য সরকারের মূল লক্ষ্য রাজ্যবাসীকে সুস্থ রাখা এবং চিকিৎসার জন্য সাধারণ মানুষের ব্যক্তিগত…

ByByReshmi Debnath May 6, 2026

আগামী ৯ মে’র মধ্যে প্রকাশিত হতে পারে মাধ্যমিক-উচ্চ মাধ্যমিকের ফলাফল

আগরতলা, ৬ মে : ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত এবছরের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল আগামী ৯ মে’র…

ByByTaniya Chakraborty May 6, 2026

শীঘ্রই চালু আগরতলায় নতুন সিভিল হাসপাতাল, পরিদর্শনে মেয়র

আগরতলা, ৬ মে: আগরতলার জ্যাকসন গেট সংলগ্ন নবনির্মিত সিভিল হাসপাতাল পরিদর্শন করে শীঘ্রই জনসাধারণের জন্য হাসপাতালটি চালু করার…

ByByTaniya Chakraborty May 6, 2026

ত্রিপুরায় ‘পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ মহাভিযান ২০২৬’ শুরু, তৃণমূল সংগঠন শক্তিশালীকরণে জোর মুখ্যমন্ত্রীর

আগরতলা, ৬ মে: প্রদেশ বিজেপির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে ‘পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ মহাভিযান ২০২৬’ শুরু হয়েছে। আজ প্রদেশ…

ByByTaniya Chakraborty May 6, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top