News Flash

  • Home
  • Uncategorized
  • মাদার টেরিজার নামে রাস্তার নামকরণ করল ওড়িশা সরকার
Image

মাদার টেরিজার নামে রাস্তার নামকরণ করল ওড়িশা সরকার

ভুবনেশ্বর, ৪ সেপ্টেম্বর (হি.স.): সন্ত স্বীকৃতি পাওয়ার পরেই মাদার টেরিজা নামে ভুবনেশ্বরের একটি গুরুত্বপূর্ণ রাস্তার নামকরণ করল ওড়িশা সরকার। সত্যনগর ও কটক-পুরী হাইওয়ের সংযোগকারী রাস্তার নতুন নাম ‘সেইন্ট মাদার টেরিজা রোড’।রবিবার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক আজ এই নামকরণ করেন।
ওড়িশা ক্যাথলিক বিশপ’স কাউন্সিলের চেয়ারম্যান আর্চবিশপ জন বারবা মাদারের নামে একটি রাস্তার নামকরণ করার অনুরোধ জানিয়েছিলেন। তাঁর সেই অনুরোধ মেনে নিয়েছে ওড়িশা সরকার।
প্রসঙ্গত, মাদার টেরিজা প্রথম ওড়িশা আসেন ১৯৭৪ সালে। তৎকালীন মুখ্যমন্ত্রী নন্দিনী সৎপতি এবং রাজ্যপাল আকবর আলি খানের সঙ্গে দেখা করেছিলেন মাদার। তারপর থেকে তিনি বেশ কয়েকবার ওড়িশায় যান। এই রাজ্যের বিভিন্ন প্রান্তে মিশনারিজ অফ চ্যারিটির ১৮টি শাখা আছে। সারা দেশের মতোই ওড়িশাতেও সকলের শ্রদ্ধার আসনে মাদার টেরিজা।-

Releated Posts

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top