News Flash

  • Home
  • Uncategorized
  • ২৩/৮ আগরতলা সংঘর্ষ মুখ্যমন্ত্রীর মস্তিস্ক প্রসূত, অভিযোগ সুদীপ বর্মনের
Image

২৩/৮ আগরতলা সংঘর্ষ মুখ্যমন্ত্রীর মস্তিস্ক প্রসূত, অভিযোগ সুদীপ বর্মনের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ আগষ্ট৷৷ ২৩/৮ আগরতলা সংঘর্ষের ঘটনা মুখ্যমন্ত্রী মানিক সরকারের মস্তিষ্ক প্রসূত বলে অভিযোগ করেছেন তৃণমূল বিধায়ক সুদীপ রায় বর্মন৷ সেই সঙ্গে তিনি আবারও দৃঢ়তার সাথে দাবি করেন ঐদিনে আইপিএফটির মিছিলে হামলা চালিয়েছে সিপিএম ক্যাডাররা৷ মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে সুদীপ রায় বর্মন চ্যালেঞ্জ ছঁুড়ে দিয়ে বলেন, মানিক সরকারের বুকের পাটা থাকলে ঐদিনের সংঘর্ষের ঘটনার সিবিআই তদন্ত কিংবা হাইকোর্টের বর্তমান বিচারপতি দিয়ে তদন্ত করানোর ব্যবস্থা করুক৷ যে কয়েকজনের ছবি পুলিশ প্রশাসনের তরফ থেকে প্রকাশ করা হয়েছে তারা শাসক দলের ক্যাডার বলেও দাবি করেন সুদীপ বর্মণ৷ পাশাপাশি শ্রীবমর্নের অভিযোগ ১৯৮০ সালের জুনের দাঙ্গার পুনরাবৃত্তি করার জন্য শাসকগোষ্ঠী ঐদিন সংঘর্ষের রূপ দিয়েছিল৷ জাতি উপজাতি অংশের জনগণের মধ্যে বিভাজন সৃষ্টির চেষ্টা করেছে শাসক দল ও বামফ্রন্ট সরকার৷
TMCসোমবার আগরতলায় এক সাংবাদিক সম্মেলনে বিধায়ক সুদীপ রায় বর্মন বক্তব্য রাখতে গিয়ে বলেন, ২৩ আগষ্ট শহরে উপজাতি ও অনুপজাতিদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনাটি পূর্ব পরিকল্পিতভাবে করেছে সিপিএম৷ আর এই সংঘর্ষের ঘটনার জন্য তিনি মুখ্যমন্ত্রী মানিক সরকারকে সরাসরি অভিযুক্ত করেছেন৷ তিনি অভিযোগ করেছেন গোটা ঘটনাটি মুখ্যমন্ত্রীর মস্তিস্ক প্রসূত৷ মেলারমাঠের শীর্ষ নেতারাও ঐ ঘটনার পূর্বে বৈঠক করেছিলেন বলে সুদীপবাবু অভিযোগ করেছেন৷ তিনি জানান, ২২ আগষ্ট দীপা কর্মকারের দিন সুকল সহ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ দেওয়া হয়নি৷ পরের দিন ইচ্ছাকৃতভাবে সুকল কলেজ বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়৷ কারণ পরিস্থিতি মারাত্মক আকার ধারণ করলে সুকল কলেজের ছাত্রছাত্রীদের সমস্যা পোহাতে হবে৷ তাতে কালিমালিপ্ত হবে গোটা প্রশাসন৷ ঐ কারণেই পূর্ব পরিকল্পিতভাবে আইপিএফটির মিছিলের দিন সুকল কলেজ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়৷ সুদীপ রায় বর্মনের বক্তব্য সারা শহর আইপিএফটির মিছিল ছিল সুশৃঙ্খল৷ কর্ণেল চৌমুহনী ও বিদ্যুরকর্তা চৌমুহনীতে আসা মিছিলের শেষভাগে সিপিএমের ক্যাডাররা হামলা চালায়৷ এরপরই মিছিলে আসা উপজাতি অংশের লোকজন এলোপাথারি দৌঁড়ঝাপ শুরু করে৷ তারাও ভয়ে কিছু কিছু জায়গায় ভাঙচুর চালায়৷ স্বামী বিবেকানন্দ ময়দান থেকে লোহার রড উদ্ধারের প্রসঙ্গে সুদীপবাবু বলেন, আইপিএফটি কর্মী সমর্থকরা যদি লোহার রড নিয়ে মিছিলে এসে থাকে তাহলে তা পুলিশের গোয়েন্দা বিভাগের জানা উচিত৷ এই বিষয়ে পুলিশ প্রশাসনের চরম ব্যর্থতাকে দায়ি করেছেন সুদীপ বাবু৷ প্রসঙ্গক্রমে সুদীপবাবু জানান, যে লোহাড় রড উদ্ধার করা হয়েছে তা মূলত কর্ণেল চৌমুহনীতে একটি দালানবাড়ি ভেঙে ফেলার পর যে রড ছিল তার কিছুটা অংশ৷ তিনি অভিযোগ করেন গোটা প্রশাসনই এখন সিপিএমের দখলে৷ বাম নেতাদের নির্দেশেই কাজ করে থাকে পুলিশ৷ স্বাভাবিক কারণেই এই ঘটনা জানা সত্ত্বেও মেলারমাঠের নির্দেশে পুলিশ আইপিএফটির লোকজন থেকে রড উদ্ধার করার নাটাক মঞ্চস্থ করেছে৷

Releated Posts

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026

সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের

আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…

ByByReshmi Debnath May 17, 2026

ত্রিপুরায় নতুন ইন্ডিয়া রিজার্ভ (আই আর) ব্যাটালিয়ান গঠনের অনুমোদন দিল কেন্দ্র; মিলবে ৫০ কোটি টাকা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে: ত্রিপুরার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতে বড় পদক্ষেপ…

ByByReshmi Debnath May 15, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top