News Flash

  • Home
  • Uncategorized
  • হাওড়ার ভাঙ্গনে ক্ষতিগ্রস্ত যোগেন্দ্রনগরের বেশ কিছু বাড়ি, গেলেন এসডিএম
Image

হাওড়ার ভাঙ্গনে ক্ষতিগ্রস্ত যোগেন্দ্রনগরের বেশ কিছু বাড়ি, গেলেন এসডিএম

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই৷৷ যোগেন্দ্রনগর এলাকায় বেশ কয়েকটি বাড়িঘর হাওড়া নদীর ভাঙ্গনে ক্ষতিগ্রস্ত হয়েছে৷ নদীগর্ভে বিলীন হয়ে গেছে কিছু অংশ৷ বেশ কিছু বাড়িঘর বিপজ্জনক অবস্থায় রয়েছে৷ তাতে যে কোন সময় জীবনহানির আশঙ্কাও রয়েছে৷ বিষয়টি ৩০ নং ওয়ার্ডের মেয়র ইন কাউন্সিল প্রবোধচন্দ্র দাস সদরের এসডিএমকে জানান৷ এসডিএম সমিত রায় চৌধুরী মঙ্গলবার দপ্তরের অন্যান্য আধিকারিকদের সঙ্গে নিয়ে যোগেন্দ্রনগর এলাকা পরিদর্শন করেন৷ তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের লোকজনদের সঙ্গেও কথা বলেন৷ হাওড়া নদীর ভাঙন থেকে নদীরপাড়ে বসবাসকারী পরিবারগুলিকে রক্ষার জন্য  প্রশাসনের তরফে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হবে বলে জানানো হয়৷ নদীর ভাঙন রোধে কি কি ব্যবস্থা গ্রহণ করা যায় তা খতিয়ে দেখে উপযুক্ত ব্যবস্থা নিতে তিনি নির্দেশও দিয়েছেন৷ এসডিএমের সফরে এলাকার লোকজন কিছুটা হলেও আশার বাণী পেয়েছেন৷ উল্লেখ্য, হাওড়া নদীর দু’পারে প্রচুর বাড়িঘর রয়েছে৷ বর্ষাকালে ঐসব বাড়িঘর জলপ্লাবিত হয়৷ এমনকি কিছু কিছু বাড়িঘর হাওড়ার নদীর ভাঙনে নদীগর্ভে বিলীন হয়ে যায়৷ তাতে, এসব পরিবার অসহায় হয়ে পড়ে৷ এসব পরিবারকে রক্ষার লক্ষ্যেই সদর মহকুমা প্রশাসন প্রয়োজনীয উদ্যোগ গ্রহণ করবে বলে জানা গেছে৷

Releated Posts

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top