News Flash

  • Home
  • Uncategorized
  • ঈদ আসন্ন, মজুরীর জন্য কমলপুরে সড়ক অবরোধ করলেন ক্ষুব্ধ রেগা শ্রমিকরা
Image

ঈদ আসন্ন, মজুরীর জন্য কমলপুরে সড়ক অবরোধ করলেন ক্ষুব্ধ রেগা শ্রমিকরা

MGNREGA_Logo_smallনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ জুন৷৷ রেগা প্রকল্পে কাজ করেও মজুরির টাকা সময়মতো না পাওয়ায় ক্ষোভে ফঁুসছেন রেগা শ্রমিকরা৷ এই ক্ষোভের বর্হিপ্রকাশ ঘটতে শুরু করেছে৷ মুসলিম ধর্মাবলম্বীদের প্রধান ধর্ম উৎসব ঈদের প্রাক্কালেও বকেয়া টাকা না পাওয়ায় ধলাই জেলার কমলপুর আমবাসা সড়ক অবরোধ করেন ক্ষুব্ধ রেগা শ্রমিকরা৷ দীর্ঘক্ষণ অবরোধ চলতে থাকে৷ শেষ পর্যন্ত প্রশাসনের কর্মকর্তারা ছুটে গিয়ে আলোচনাক্রমে আন্দোলন আপাতত প্রত্যাহার করে নিতে সক্ষম হন৷ আগামী সোমবারের মধ্যেই ঐ এলাকার রেগা শ্রমিকদের বকেয়া টাকা মিটিয়ে দেওয়ার প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে৷ এরই পরিপ্রেক্ষিতে আপাতত আন্দোলন প্রত্যাহার করা হলেও পরবর্তী সময়ে দাবি পূরণ না হলে আরো বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে হুঁশিয়ারি দেওয়া হয়েছে৷
হাতের গোনা আর মাত্র কয়েকদিন৷ এরপরই শুরু হতে চলেছে মুসলিম সম্প্রদায়ের ঈদ উৎসব৷ আর এই ঈদ উৎসবের প্রাক্কালে শ্রমিকরা রেগার মজুরি না পেয়ে পথ অবরোধে সামিল হন৷সারা দেশে মুসলিম সম্প্রদায়ের রমজান মাসের রোজার ঈদ৷ আর এরই প্রাক্কালে বিভিন্ন পঞ্চায়েতে শ্রমিকদের টাকা নিয়ে তালবাহানা৷ শ্রমিক কাজ করে সময়মত টাকা পায় না৷ এর পরিপ্রেক্ষিতে আজ সকাল এগারটা থেকে দুপুর বারটা পর্যন্ত আমবাসা কমলপুর সড়ক উত্তর হালাহালি পঞ্চায়েত অফিসের সামনে রাস্তায় প্রায় তিন শতাধিক লোক পথ অবরোধে সামিল হন৷ খবর দেওয়া হয় কমলপুর মহকুমা শাসক শুভাশিস দাস ও দূর্গাচৌমুহনী ব্লকের বিডিও জ্যোতি রায়কে৷ তারা দ্রুতগতিতে অবরোধ স্থলে ছুটে আসেন৷ পরে তাদেরকে আশ্বাস দেওয়া হয় আগামী সোমবারের মধ্যে শ্রমিকরা তাদের সমস্ত টাকা পাবে৷ এরপর ক্ষুব্ধ শ্রমিকরা অবরোধস্থল থেকে সরে আসে৷ এবিষয়ে মহকুমা শাসক শুভাশিস দাস বলেন তিনি অবরোধের খবর পেয়ে আসেন এবং শ্রমিকদের ক্ষোভ বিক্ষোভের কথা শুনেন৷ পাশাপাশি তিনি বলেন রেগার টাকা নিয়ে এই সমস্যা বিভিন্ন জায়গায় চলছে৷ এরপর সব কিছুর সমস্যার সমাধান করতে হবে বলে জানান তিনি৷ পাশাপাশি ক্ষুব্ধ শ্রমিকরা বলেন প্রায় সময় উত্তর হালাহালি পঞ্চায়েতের মধ্যে শ্রমিকদের টাকা নিয়ে তালবাহানা করে আসছে পঞ্চায়েতের কর্মকর্তারা৷ এবার তারা কুড়ি দিনের কাজ করেছে প্রায় ৩৯৫ জন শ্রমিক৷ কিন্তু কাজ করার পর আজ পর্যন্ত তাদের টাকা পায়নি৷ শেষে বাধ্য হয়ে তারা আজ অবরোধে সামিল হন৷ এখন দেখার বিষয় প্রশাসনের কথাও কাজে কতটুকু মিল৷ তার দিকে তাকিয়ে আছে ক্ষুব্ধ শ্রমিকরা৷

Releated Posts

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top