News Flash

  • Home
  • Uncategorized
  • ইস্তানবুল বিমানবন্দরে জঙ্গী হামলায় নিহত ৪১, আহত দুই শতাধিক
Image

ইস্তানবুল বিমানবন্দরে জঙ্গী হামলায় নিহত ৪১, আহত দুই শতাধিক

terroristtriতুরস্ক, ২৯ জুন৷৷ তুরস্কের ইস্তাম্বুলে প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরে সন্দেহভাজন জঙ্গি হামলায় অন্তত ৪১ জন নিহত এবং আরো অন্তত ২৩৯ জন আহত হয়েছে৷ ইস্তাম্বুল গভর্নরের কার্যালয় থেকে এক বিবৃতিতে হতাহতের এ সংখ্যা প্রকাশ করে বলা হয়, এ বছর এটা তুরস্ক সবচেয়ে রক্তক্ষয়ী হামলার ঘটনা৷ মঙ্গলবার ইস্তাম্বুলের আতার্তুক বিমানবন্দরে এই হামলা হয়৷ হামলাকারীরা প্রথমে গুলিবর্ষণ করে বোমার বিস্ফোরণ ঘটায়৷ তুরস্কের প্রধানমন্ত্রী বিনালি ইলদিরিম বলেছেন, হামলার ধরন দেখে এর পেছনে আইএস জঙ্গিরা থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে৷ এক সরকারি কর্মকর্তা বলেন,হামলাকারীরা বিমানবন্দরে র অ্যারাইভাল হলেরপ্রবেশ মুখের একটি চেক পয়েন্ট পৌঁচালে তাদের আটকাতে পুলিশ গুলি চালিয়েচিল৷ রে আগে দেসটির বিচারমন্ত্রী বেকির বোজদাগ পার্লামেন্টে বলেন, আমার কাছে আসা তথ্য অনুযায়ী, আতাতুর্ক বিমানবন্দরের আন্তর্জাতিক টার্মিনালে ভবনের বাইরে আহতদের পড়ে থাকতে দেখা গেছে৷ টেলিভিশন ফুটেজে ঘটনাস্থলের দিকে অ্যাম্বুলেন্স ছুটে যেতে দেখা যায়৷ ঘটনার এক প্রত্যক্ষদর্শী সিএনএনকে বলেন, বিমানবন্দরের কার পার্ক থেকে গুলির শব্দ শোনা গেছে৷ ট্যাক্সিতে করে বিমানবন্দর থেকে আহতদের নেওয়া হচ্ছিল বলে জানান তিনি৷ হামলার পর আতাতুর্ক বিমানবন্দর থেকে নির্ধারিত ফ্লাইটগুলো বাতিল করে যাত্রীদেরহোটেলে ফেরতপাঠানো হয় বলে টার্কিশ এয়ারলাইন্সের এক কর্মকর্তা জানান৷ এর আগে এক কর্মকর্তা জানান, ওই বিমানবন্দরের কিছু ফ্লাইট অন্য পথে সরিয়ে নেওয়া হয়েছে৷ এবছর তুরস্কে বেশ কয়েক দফায় বোমা হামলা হয়েছে৷ এর মধ্যে ইস্তাম্বুলের পর্যটন এলাকায় দুই দফা আত্মঘাতী হামলাহয়, যার জন্য আইএসকে দায়ী করা হয়৷ এছাড়া রাজধানী আঙ্কারায় দুটি গাড়ি বোমা হামলা হয়, যার দায় স্বীকার করে একটি কুর্দি জঙ্গি গ্রুপ৷
স্থানীয় প্রশাসন জানিয়েছে, তিন আত্মঘাতী জঙ্গি ট্যাক্সিতে চেপে বিমানবন্দরে এসেছিল৷ বিমানবন্দরের টার্মিনালে যাত্রীদের ওপর গুলিবর্ষণ করে বিস্ফোরণে নিজেদের উড়িয়ে দেয় তারা৷ হামলার পরে বিমানবন্দরের সবকটি গেটই সিল করে দেওয়া হয়৷ তুরস্কের এক আধিকারিক জানিয়েছেন, আন্তর্জাতিক টার্মিনালের প্রবেশ পথের কাছে পুলিশকে লক্ষ্য করে গুলি চালিয়েছিল জঙ্গিরা৷ তবে রক্ষীদের পাল্টা জবাবে তারা কেউই আন্তর্জাতিক টার্মিনালের ভিতরে ঢুকতে পারেনি৷ প্রত্যক্ষদর্শীদের কারও কারও বয়ান অনুযায়ী, জঙ্গিদের মধ্যে একজন পালিয়ে গেছে৷ তুরস্কের প্রধনদ্ধামন্ত্রী বিনালি ইলদিরিম জানিয়েছেন, ততন্ত শুরু হয়েছে৷ কোনও জঙ্গি লুিিকয়ে আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে৷ চলছে চিরুণি তল্লাশি৷ প্রসঙ্গত, চলতি বছরে এই নিয়ে চারটি জঙ্গি হামলার সাক্ষী থাকল তুরস্ক৷ বছরের প্রথম দিকে আইএস হানায় কেঁপে উঠেছিল ইস্তানবুল৷ দ্বিতীয় হামলাটি হয়েছিল রাজধানী আঙ্কারায়৷ মৃত্যু হয়েছিল ১৮ জনের৷ এরপর ফের আঙ্কারায় গাড়ি বিস্ফোরণ ঘটিয়েছিল জঙ্গিরা৷ ভারতীয় বিদেশ মন্ত্রক জানিয়েছে, এখনও পর্যন্ত কোন ভারতীয়ের এই বিস্ফোরণের কবলে পড়ার খবর পাওয়া যায়নি৷ ইস্তানবুলের আতাতুর্ক বিমানবন্দরে জঙ্গি হামলার কড়া নিন্দা করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ বুধবার ট্যুইটারে মোদী লিখেছেন, ইস্তানবুলের হামলা ভয়ঙ্কর এবং অমানবিক৷ আমি এর কড়া নিন্দা করছি৷ আহতরা দ্রুত সুস্থ হয়ে উঠুন৷ ক্ষতিগ্রস্তদের পরিবারের পাশে আছি৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top