নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ জুন৷৷ শুক্রবার সাত সকালে চারপাড়ার রামঠাকুর পাড়ায় হঠাৎ বাজার এলাকায় রড মিস্ত্রি খোকন মজুমদারের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার৷ দেহে দায়ের কোপের চিহ্ণ৷ তাকে খুন করা হয়েছে বলে পুলিশের অনুমান৷ মেজ ভাই জয়ন্ত মজুমদারের দিকে অভিযোগের আঙ্গুল৷ মেজ ভাই পলাতক৷
চার পাড়ার রামঠাকুর পাড়ায় হঠাৎ বাজার এলাকায় বৃহস্পতিবার সাত সকালে মানুষের চোখে পড়ে রড মিস্ত্রি খোকন মজুমদারের রক্তাক্ত মৃতদেহ৷ গলায় ও মুখে দায়ের কোপ রয়েছে৷ নিথর দেহ বড় ভাই চোরঙ্গি এলাকায় আলাদাভাবে বসবাসকারী বাবা মাকে খবর দেয়৷ ছুটে আসে বৃদ্ধ মা-বাবা৷ একটু একটু করে লোক জানাজানি হতে খবর পেয়ে পুলিশও আসে এবং সঙ্গে পুলিশের ডগ স্কোয়াড৷ প্রাথমিক তদন্ত শেষে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে৷ পুলিশের সংগত কারণেই অনুমান এটি নিছক খুনের ঘটনা৷ অভিযোগের আঙুল মেজ ভাই জয়ন্ত মজুমদারের দিকে৷ আর বড় ছেলে খবর পেয়ে ছুটে এসেছেন বলে জানালেন নিহত খোকন মজুমদারের বৃদ্ধ পিতা৷ তবে অভিযুক্ত জয়ন্ত’র মানসিক অবস্থা যে ঠিকঠাক নেই সেকথা কিন্তু তাদের বাবার কথাতেই আংশিক বোঝা গেছে৷ অবশ্য এলাকাবাসী এব্যাপারে আগ বাড়িয়ে কিছু বলতে আসেনি৷ না এলেও ঘটনায় গোটা এলাকায় একটা থমথমে ভাব৷ চাঞ্চল্যকর পরিস্থিতি কায়েম হয়েছে৷
চারপাড়ায় রড মিস্ত্রী খুন ভাইয়ের দিকেই সন্দেহের তীর
Releated Posts
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…


















