News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যে রান্নার গ্যাসের মারাত্মক সঙ্কট, কালোবাজারী রুখতে প্রশাসন ধৃতরাষ্ট্র
Image

রাজ্যে রান্নার গ্যাসের মারাত্মক সঙ্কট, কালোবাজারী রুখতে প্রশাসন ধৃতরাষ্ট্র

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ জুন৷৷ রাজ্যে রান্নার গ্যাসের মারাত্মক সঙ্কট দেখা দিয়েছে৷ এজেন্সিগুলিতে নিয়মিত গ্যাস মিলছে না৷ সেই সাথে পাল্লা দিয়ে চলছে কালোবাজারীর রমরমা৷ খোলা বাজারে প্রতি সিলিন্ডার গ্যাস বিক্রি হচ্ছে ১২০০ থেকে ১৫০০ টাকা৷ কোথাও কোথাও এরও বেশী দামে বিক্রি করা হচ্ছে৷ এই পরিস্থিতিতে গ্রাহকরা রীতিমতো উদ্বিগ্ণ৷ যেখানে এজেন্সিগুলিতে গ্যাস সিলিন্ডারের ব্যাকলগ প্রায় দেড় মাসের মতো সেখানে খোলা বাজারে গ্যাসের কালোবাজারী, তাতে গ্রাহকরা হতাশ হয়ে পড়েছে৷
কিছুদিন অন্তর অন্তর এলপিজির সঙ্কট দেখা দেয় রাজ্যে৷ এজেন্সিগুলির পক্ষ থেকে কোন সদুত্তর পাওয়া যায় না৷ অন্যদিকে, রাজ্য প্রশাসন ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের ঘাড়ে দোষ চাপিয়ে দুই হাত তুলে বসে থাকে৷ বরাবরই খাদ্য ও গণবন্টন দপ্তরের তরফে এই বিষয়ে কোন কার্যকরী ব্যবস্থা গ্রহণ করছে না৷ এজেন্সিগুলি মর্জিমাফিক চলছে৷ কখনো গ্যাস মিলছে বুকিং করার পর৷ আবার কখনো মিলছে না৷ এজেন্সিগুলির তরফ থেকে একটি চর্বিত চর্বন চলছে ইদানিং, জাতীয় সড়েকে আটকা পড়ে রয়েছে গ্যাসের বুলেট কিংবা এলপিজি সিলিন্ডার বোঝাই লরি৷ তাই গ্যাস সরবরাহ অনিয়মিত হয়ে পড়েছে৷ কিন্তু খোঁজ নিয়ে দেখা গিয়েছে প্রায় প্রতিদিনই রাজ্যে অন্যান্য পণ্যবোঝাই লরি প্রবেশ করছে৷ হয়তো কয়েকদিন বিলম্বিত হয়েছে জাতীয় সড়কের বেহাল অবস্থার দরুন৷ কিন্তু মোটের উপর এখন জাতীয় সড়কের যান চলাচল কিছুটা স্বাভাবিক হয়েছে৷ তারপরও গ্যাসের সঙ্কট লেগেই রয়েছে৷ এই পরিস্থিতিতে রাজ্য প্রশাসনের তরফে কোন ধরনের হেলদোল না থাকায় গ্রাহকদের মধ্যে রীতিমতো ক্ষোভের সৃষ্টি হয়েছে৷ অন্যদিকে মহকুমা প্রশাসনের তরফ থেকেও কলোবাজারীদের বিরুদ্ধে কোন কঠোর পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে না৷ রাজধানী আগরতলা শহরের প্রতিটি এজেন্সি থেকে প্রতিদিন হাজারো গ্যাস সিলিন্ডার কালোবাজারীদের হাতে চলে যাচ্ছে৷ এই বিষয়ে মহকুমা প্রশাসনের সংশ্লিষ্ট বিভাগের কোন নজরদারী নেই৷ রাজধানী আগরতলা শহরেই যদি এই অবস্থা হয় তাহলে মহকুমাগুলিকে কি অবস্থা হবে তা সহজেই আন্দাজ করা যাচ্ছে৷ অবিলম্বে মহকুমা প্রশাসনের তরফে কালোবাজারী রোধ কঠোর ব্যবস্থা গ্রহণের দাবী উঠেছে৷

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top