News Flash

  • Home
  • Uncategorized
  • অপহৃতা নাবালিকা উদ্ধারে ব্যর্থ পুলিশ, আন্দোলনের পথে যাচ্ছে কংগ্রেস
Image

অপহৃতা নাবালিকা উদ্ধারে ব্যর্থ পুলিশ, আন্দোলনের পথে যাচ্ছে কংগ্রেস

congressনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ মে৷৷ গত ১৮ই ডিসেম্বর কৈলাশহর বিধানসভা কেন্দ্রের কালীপুরের দরিদ্র বাসিন্দা শ্যামল কান্তি রায়ের ১৪ বৎসরের নাবালিকা কণ্যা পিংকী রায় ঐ গ্রামেরই বাসিন্দা পিন্টু মালাকারের পুত্র বিক্রম মালাকার কর্তৃক অপহৃত হন৷ এই অপহরনে বিক্রম মালাকারকে প্রত্যক্ষ সহযোগিতা করে কালীপুরের সত্যেন্দ্র ঘোষের বাড়ীর ভাড়াটিয়া নারী পাচারকারী লক্ষী মালাকার৷ অপহৃতার পিতা কর্তৃক কৈলাশহর থানায় লিখিত অভিযোগ অপহরনকারী, নারী পাচারকারীর বিরুদ্ধে দায়ের করা সত্ত্বেও দীর্ঘদিন যাবৎ এব্যাপারে কোন সাড়া শব্দ নেই৷ এলাকার বিধায়ক বীরজিৎ সিনহা ঊনকোটি জেলা পুলিশ সুপারের নিকট সাক্ষাৎ করে অপহৃতাকে উদ্ধার, অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুনাগ ব্যবস্থা অবলম্বন করিতে দাবী জানালেও জেলা পুলিশ কর্তৃপক্ষ নির্বিকার৷ অভিযুক্ত মনিপুর রাজ্যের সেনাপতি জিলার কুমাঠা এলাকায় অবস্থান করছে বলে অপহৃতার পরিবারের পক্ষ থেকে থানায় জানানো হয়৷
উপরিউক্ত বিষয়ে জেলা পুলিশ কর্তৃপক্ষ যদি সঠিক পদক্ষেপ অবলম্বন না করে তবে জেলার গনতন্ত্রকামী জনগনকে নিয়ে পুলিশ সুপারের কার্যালয়ের সামনে অনতিবিলম্বে গনধর্নায় বসবেন বলে এলাকার বিধায়ক তথা প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিৎ সিনহা মন্তব্য করেছেন৷

Releated Posts

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top