News Flash

  • Home
  • Uncategorized
  • ডুকলী বাজারে চোরের হানা, হাত সাফাই ইলেক্ট্রনিক্স দোকানে
Image

ডুকলী বাজারে চোরের হানা, হাত সাফাই ইলেক্ট্রনিক্স দোকানে

thief_by_beachrain-d47s4sbনিজস্ব প্রতিনিধি, আগরতলা,১৯ মে৷৷ ফের চোরের হানা এক দোকানে৷ রাতের অন্ধকারে হানা দিয়ে চোরের দল নিয়ে গেল বহু দামি জিনিষপত্র৷ ঘটনা আগরতলা শহর সংলগ্ণ ডুকলি বাজার এলাকায়৷ ঘটনার তদন্তে নেমেছে আমতলী থানার পুলিশ৷
কিছুদিন বন্ধ থাকার পর ফের আগরতলা শহর সংলগ্ণ ডুকলি বাজার এলাকায় থানা চোরের দলের৷ বুধবার গভীর রাতে বাজারের ১টি ইলেকট্রনিক সামগ্রীর দোকানে হানা দেয় চোরের দল৷ নিয়ে যায় বহু সামগ্রী৷ এর মধ্যে রয়েছে ইউকো টিভি, মাইক্রো ওভেন, ফ্রিজ, মিক্সার গ্রাইন্ডার সহ বহু দামি জিনিষ৷ বৃহস্পতিবার সকালে এই দুশ্যনজরে আসতেই এখাকাবাসী দোকান মালিক অভিজিৎ দত্তকে খবর দেন৷ তিনি দোকানে এসে দেখতে পান প্রচুর জিনিষ চুরি হয়ে গেছে৷ সঙ্গে সঙ্গেই তিনি খবর দেন আমতলি থানায়৷ ঘটনার খবর পেয়ে ছুটে আসে আমতলী থানার পুলিশ৷ দোকান মালিক অভিজিৎ দত্ত জানান, এই চুরির পেছনে একালাই একটি চোর চক্র জড়িত৷ পুলিশ তদন্ত করলে এই চোর চক্রকে পাকড়াত করতে পারবে বলে তিনি আশা প্রকাশ করেন৷
এদিকে পুলিশ একটি মামলা হাতে নিয়েছে৷ তদন্ত শুরু করেছে৷ কিন্তু এখন পর্যন্ত পুলিশ কোন চোর চক্রকেই পাকড়াও করতে পারেনি৷ পুলিশ জানিয়েছে এব্যাপারে তদন্ত চলছে৷ জানাগেছে কয়েক মাস আগে বাজারে বেড়ে যায় চোরের উপদ্রব৷ ব্যাবসায়ী এবং স্থানীয় জনগন এব্যাপারে প্রতিবোধ গড়লে দুর হটে চোরের৷ কিন্তু গতকাল রাতেই ফের চোরের তান্ডব৷ ফের চাঞ্চল্য ডুকলি বাজার এলাকায়৷

Releated Posts

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top