News Flash

  • Home
  • Uncategorized
  • বাড়ির জায়গা জবর দখল ঘিরে মহাশক্তিতে উত্তেজনা
Image

বাড়ির জায়গা জবর দখল ঘিরে মহাশক্তিতে উত্তেজনা

attackkkkনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ মে৷৷ যোগেন্দ্রনগরের মহাশক্তি এলাকায় রবীন্দ্র দের বাড়ির জায়গা জবর দখল করে রাস্তা প্রশস্ত করার চেষ্টার ঘটনাকে কেন্দ্র করে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে৷ এব্যাপারে একটি মামলা দায়ের করা হয়েছে৷
পাড়ার রাস্তা প্রশস্ত করার জন্য বলপূর্বক গাছপালা কেটে জোত জমি দখল করার ঘটনাকে কেন্দ্র করে যোগেন্দ্র নগরের মহাশক্তি এলাকায় তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে৷ বাড়ির মালিক রবীন্দ্র দের অনুপস্থিতিতে রবিবার এলাকায় বৈঠক করে এসে বেড়া ভেঙ্গে গাছপালা কেটে এক হাত পরিমাণ জায়গা বলপূর্বক রাস্তা প্রশস্থ করার জন্য দখল করে নেন কিছু লোকজন৷ রবীন্দ্র বাবুর স্ত্রী ও কন্যা তাতে তীব্র আপত্তি জানালে আপত্তি অগ্রাহ্য করেই শাসক দলের ক্ষমতায় ক্ষমতাবান লোকজনরা জোত জমি দখল করে নেয়৷ অসহায় পরিবার এব্যাপারে থানায় অভিযোগ দায়ের করেছে৷ এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তারের সংবাদ নেই৷
জানা যায় এর আগেও এই পরিবারের কাছ থেকে রাস্তা প্রশস্থ করার জন্য জায়গা নেওয়া হয়েছে৷ দ্বিতীয়বার আবারও এক হাত জোত জমি দখল করে নিয়েছে৷

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top