News Flash

  • Home
  • Uncategorized
  • রুট মার্চের জওয়ানের মৃত্যুতে সেনাবাহিনীতে বিদ্রোহের খবর অস্বীকার
Image

রুট মার্চের জওয়ানের মৃত্যুতে সেনাবাহিনীতে বিদ্রোহের খবর অস্বীকার

নয়াদিল্লি, ১৫ মে (হি.স) : সেনাবাহিনীতে বিদ্রোহের পরিস্থিতির খবর দৃঢ়ভাবে অস্বীকার করল সেনাকর্তৃপক্ষ । সেনা জওয়ানের মৃত্যুতে রুট মার্চের সময় অসুস্থতার কারণে এক সেনা জওয়ানের মৃত্যু। তার জেরে নর্থ ইস্ট ইনফ্যানট্রি ইউনিটে কিছু অশান্তি ছড়ায় বলে খবর। যদিও এক বিবৃতিতে সেনাবাহিনী জানিয়েছে, ওই জওয়ানের মৃত্যুর জেরে কয়েকজন সেনা আবেগাপ্লুত হয়ে পড়ে বিক্ষোভ দেখাতে থাকেন। অল্পস্বল্প হাতাহাতি হয় কিন্তু এতে কেউ খুব বেশি জখম হননি। সেনাবাহিনীতে ‘বিদ্রোহের পরিস্থিতি’ দেখা দিয়েছে বলে সোশ্যাল মিডিয়ায় যে খবর ছড়িয়েছে তা দৃঢ়ভাবে অস্বীকার করেছে তারা।
জানা গেছে, সেনার রুট মার্চের আগে এক জওয়ান তাঁর বুকে ব্যথার কথা বলেন। কিন্তু মেডিক্যাল অফিসার তাঁকে পরীক্ষা করলে তেমন কিছু পাওয়া যায়নি। ওই জওয়ান রুট মার্চে যোগ দেন কিন্তু মার্চ চলাকালীনই পড়ে যান তিনি। ফিল্ড অ্যাম্বুলেন্সে নিয়ে আসা হলে সেখানেই তাঁর মৃত্যু হয়। আচমকা এমন ঘটনায় কয়েকজন জওয়ান বিক্ষোভ দেখাতে শুরু করলে অল্পস্বল্প অশান্তি হয়। কিন্তু এর বেশি কিছু ঘটেনি বলে সেনা কর্তৃপক্ষ জানিয়েছে। কীভাবে ওই জওয়ান মারা গেলেন তা নিয়ে তদন্ত শুরু হয়েছে বলেও জানিয়েছে তারা।

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top