News Flash

  • Home
  • Uncategorized
  • বিহারে সাংবাদিক খুনে আটক ২, সিবিআই তদন্ত দাবি পরিবারের
Image

বিহারে সাংবাদিক খুনে আটক ২, সিবিআই তদন্ত দাবি পরিবারের

attackপাটনা, ১৪ মে (হি.স.): বিহারের সিওয়ানে প্রবীন সাংবাদিক রাজদেব রঞ্জনকে গুলি করে হত্যার ঘটনায় দুই জনকে আটক করেছে পুলিশ| রাজদেব রঞ্জন (৪৫) হলেন হিন্দি পত্রিকা `হিন্দুস্তান’-এর চিফ অব বু্যরো| শুক্রবার সন্ধেয় তঁাকে বাজারের মধ্যে মাথায় গুলি করে খুন করা হয়েছে| এক আত্মীয়ের বাড়ি যাবেন বলে কাজ সেরে অফিস থেকে বেরিয়েছিলেন রাজদেব রঞ্জন| স্থানীয় বাজারের কাছে তঁাকে বাইক-আরোহী দুষ্কৃতীরা ঘিরে ধরে বেশ কয়েক রাউন্ড গুলি চালায়| মাথায় গুলি লাগলে ঘটনাস্থলে লুটিয়ে পড়েন রাজদেব| পরে হাসপাতালে তঁার মৃতু্য হয়| ঘটনার তদন্তে নেমে শনিবার পুলিশ জানিয়েছে, সাংবাদিক রাজদেব রঞ্জন খুনের ঘটনায় দুই জনকে আটক করা হয়েছে|
সিওয়ানের এসপি সৌরভ কুমার শাহ জানিয়েছেন, সাংবাদিককে খুন করার অভিপ্রায় এখনও স্পষ্ট নয়| ধৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে| এদিকে, এই ঘটনায় সিবিআই তদন্তের দাবি জানিয়েছে রাজদেব রঞ্জনের পরিবার|

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top