নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ মে৷৷ গ্রীষ্মের ছুটিতে হোস্টেল চালু রাখার অনুমতি প্রদানের দাবিতে ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের ছাত্রীনিবাসের ছাত্রীরা শুক্রবার বিশ্ববিদ্যালয়ের সামনে অবস্থান ধর্মঘট পালন করে৷ গ্রীষ্মের ছুটির সময়ে বাড়িতে না গিয়ে ছাত্রীনিবাসে থেকে পড়াশুনা করতে আগ্রহী রাজ্যের কিছু ছাত্রীরাও এই আন্দোলনে সামিল হন৷ জানা গেছে, গ্রীষ্মের ছুটিতে পঠনপাঠনের সাথে হোস্টেল- গুলো বন্ধ রাখারও সিদ্ধান্ত নিয়েছে ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ৷ কর্তৃপক্ষের এহেন সিদ্ধান্ত বাতিল এবং গ্রীষ্মের ছুটিতে হোস্টেল খোলা রাখার দাবি জানান ছাত্রীরা৷ কর্তৃপক্ষ এই দাবি নাকচ করে দেওয়ায় শুক্রবার অবস্থান ধর্মঘটে সামিল হন ছাত্রীরা৷ উল্লেখ্য রাজ্যের বিভিন্ন ছাত্রীনিবাস ও ছাত্রাবাসের পরিকাঠামো নিয়েও বিভিন্ন সময়ে অভিযোগ উঠেছে৷ কতৃপক্ষ নীরব৷
গ্রীষ্মের ছুটিতে হোস্টেলে থাকা নিষেধ, প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ে ছাত্রীদের ধর্মঘট
Releated Posts
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…
সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের
আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…
ত্রিপুরায় নতুন ইন্ডিয়া রিজার্ভ (আই আর) ব্যাটালিয়ান গঠনের অনুমোদন দিল কেন্দ্র; মিলবে ৫০ কোটি টাকা
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে: ত্রিপুরার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতে বড় পদক্ষেপ…


















