News Flash

  • Home
  • Uncategorized
  • পাচারকালে বাইক আটক, পাচারকারী পলাতক
Image

পাচারকালে বাইক আটক, পাচারকারী পলাতক

নিজস্ব প্রতিনিধি, চুড়াইবাড়ি,  ২ মে ৷৷ বিকল্প জাতীয় সড়ক দিয়ে বাইক পাচারকালে বাইক পুলিশের জালে৷ পাচারকারী Bike picপলাতক৷ ঘটনার বিবরণে প্রকাশ আজ সন্ধ্যা ৭৩০ মিনিট নাগাদ অসম ত্রিপুরা সীমান্ত প্রেমতলা বাজারের স্থানীয় কিছু লোক নতুন চারটি বাইক অসম থেকে ত্রিপুরায় প্রবেশের সময় পিছু করে৷ তিনটি বাইক নিয়ে চোরাকারবারীরা গা ডাক দিলেও একটি বাইক ফেলে চালক পালিয়ে যায়৷ স্থানীয় লোক বাইকটিকে প্রেমতলা বাজারে  এনে চুড়াইবাড়ি  থানায় খবর দেয়৷ পুলিশ ঘটনাস্থলে এসে চুড়াইবাড়ি বিক্রয়কর দপ্তরকে খবর দিলে বিক্রয়কর দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে এসে সুজুকি মোটর বাইকটি নিয়ে যায়৷ এদিকে চুড়াইবাড়ি থানার এসআই বিপ্লব দেববর্মা জানান বিকল্প সড়ক দিয়ে এর আগেও কর ফাঁকি দিয়ে  নতুন বাইক শিলচর থেকে আগরতলার বুক চিড়ে বাংলাদেশে  পাচারের ফলে পুলিশের জালে ধরা পড়েছে৷ তবে বাইক পাচার চক্রে ত্রিপুরা ও অসমের চোরা ব্যবসায়ী রয়েছে৷ যারা প্রতিনিয়ত অসমের বিভিন্ন প্রান্ত থেকে নতুন বাইক  এনে ত্রিপুরার হয়ে বাংলাদেশের পাচার করে উনি আরো জানান জব্দকৃত বাইকটির মূল্য প্রায় এক লক্ষ ত্রিশ হাজারের কাছাকাছি৷ পুলিশের এধরনের অভিযান জারি থাকবে বলেও জানান এসআই বিপ্লব দেববর্মা৷ অপরদিকে অসম ত্রিপুরা সীমান্ত প্রেমতলা বাজারের তীব্র আতঙ্ক বিরাজ করছে৷

Releated Posts

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026

সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের

আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…

ByByReshmi Debnath May 17, 2026

ত্রিপুরায় নতুন ইন্ডিয়া রিজার্ভ (আই আর) ব্যাটালিয়ান গঠনের অনুমোদন দিল কেন্দ্র; মিলবে ৫০ কোটি টাকা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে: ত্রিপুরার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতে বড় পদক্ষেপ…

ByByReshmi Debnath May 15, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top