News Flash

  • Home
  • Uncategorized
  • পত্নীকে সার্ভিস কার্বাইনের গুলিতে ঝাঝরা করে নিজে আত্মঘাতী অসম পুলিশের জওয়ান
Image

পত্নীকে সার্ভিস কার্বাইনের গুলিতে ঝাঝরা করে নিজে আত্মঘাতী অসম পুলিশের জওয়ান

attackগুয়াহাটি, ২ মে (হি.স.) : নিজের পত্নীকে খুন করে আত্মঘাতী হয়েছেন চতুর্থ অসম পুলিশ ব্যাটালিয়নের এক জওয়ান। পারিবারিক কোন্দলের জেরে এই ঘটনা বলে জানিয়েছেন মৃতার পরিবার ও প্রতিবেশীরা।
জানা গেছে, শ্বশুর বাড়িতে দেবর-ননদাইদের অত্যাচারে অতীষ্ঠ হয়ে বরের সঙ্গে ছেড়ে নয় বছরের একমাত্র কন্যাকে নিয়ে উত্তর-গুয়াহাটির মধ্যম খণ্ডের বাপের বাড়িতে এসে আশ্রয় নিয়েছিলেন চতুর্থ অসম পুলিশ ব্যাটালিয়নের কনস্টেবল ষোগেন নাথের পত্নী জবা দাস। গতকাল ডিউটি শেষে সার্ভিস কারবাইন (একধরনের আগ্নেয়াস্ত্র) নিয়ে শ্বশুর বাড়িতে আসেন। একই ঘরে শয্যা নেন কন্যা ও পত্নীর সঙ্গে। গভীর রাত পর্যন্ত তাদের ঘরে উচ্চৈঃস্বরে ঝগড়া শুনেছেন বাড়ির অন্যান্য সদস্য ও প্রতিবেশীরা। রাত তখন প্রায় চারটে। আচমকা বন্দুকের শব্দে সকলে ঘরে যান। তাদের সামনে উত্তেজিত যোগেন জবাকে (পত্নী) সে মেরে ফেলেছে বলে জানালে সেখান থেকে নয় বছরের মেয়েকে তুলে বের করে আনেন জবাদেবীর মা। ইত্যবসরে এই কারবাইনের গুলিতে নিজেকেও ঝাঝরা করে দিয়েছেন যোগেন।
খবর পেয়ে সশস্ত্র পুলিশবাহিনী নিয়ে ঘটনাস্থলে গিয়ে পৌঁছেন পুলিশকর্তারা। তাঁরা আত্মঘাতী যোগেনের কাছ থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করেছেন। তাতে কী লেখা রয়েছে তা এখনও খোলসা করা হয়নি।
এ-ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। কাতারে কাতারে মানুষ ছুটছেন অভিশপ্ত বাড়িতে।

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top