নয়াদিল্লি, ২৫ এপ্রিল (হি.স.) : রাজ্যসভার অধিবেশনের প্রথম দিনেই শপথ গ্রহন করল নয়জন নতুন সদস্য| সোমবার থেকে শুরু হওয়া সংসদের দ্বিতীয় পর্যায়ের বাজেট অধিবেশনের উচ্চকক্ষে শপথ নেওয়া নয় সদস্যের মধ্যে পাঁচজনই হলেন কংগ্রেসের| তাদের নির্বাচিত সদস্যরা হলেন- হিমাচল প্রদেশ থেকে আনন্দ শর্মা, অসম থেকে যথাক্রমে রিপন বোরা ও রানী নারাহ এবং পাঞ্জাব থেকে যথাক্রমে প্রতাপ সিং ও সামশের সিং ধূল্লো|
এছাড়া কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া মাক্সবাদী(সিপিআইএম) থেকে নির্বাচিত হয়েছে দুজন সদস্য| তাদের নির্বাচিত সদস্যরা হলেন ত্রিপুরা থেকে ঝর্ণা দাস বৈদ্য এবং কেরল থেকে কে. শ্যামাপ্রসাদ| বিজেপি ও শিরোমণি অকালি দলের তরফ থেকেও একজন করে সদস্য আজ শপথ গ্রহণ করেছেন| তাদের শপথ গ্রহন করা সদস্যরা হলেন যথাক্রমে নরেশ গুজরাল এবং শ্বেত মালিক|
বর্তমানে রাজ্যসভায় উক্ত দলগুলির সদস্য হলো যথাক্রমে কংগ্রেসের ৬৫ জন, বিজেপির ৪৭ জন, সিপিআইএম-এর ৮ ও শিরোমণি অকলি দলের ৩ জন করে| ফলে এখনও বিল পাশের ক্ষেত্রে রাজ্যসভায় বিরোধীদের উপরি নির্ভর করে থাকতে হচ্ছে কেন্দ্রের বিজেপি সরকারকে|
রাজ্যসভার অধিবেশনের প্রথম দিনেই শপথ গ্রহন করল নয়জন নতুন সদস্য
Releated Posts
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…


















