News Flash

  • Home
  • Uncategorized
  • জোড়া খুন এবং একটি খুনের চেষ্টার অভিযোগে কেরলের এক তথ্যপ্রযুক্তি কর্মীকে মৃতু্যদণ্ডের সাজা দিল আদালত
Image

জোড়া খুন এবং একটি খুনের চেষ্টার অভিযোগে কেরলের এক তথ্যপ্রযুক্তি কর্মীকে মৃতু্যদণ্ডের সাজা দিল আদালত

court hammerতিরুঅনন্তপুরম, ১৮ এপ্রিল (হি.স.) : জোড়া খুন এবং একটি খুনের চেষ্টার অভিযোগে কেরলের এক তথ্যপ্রযুক্তি কর্মীকে মৃতু্যদণ্ডের সাজা দিল আদালত| একইসঙ্গে এই অপরাধের সঙ্গী তথা তার মহিলা সহকর্মীকে যাবজ্জীবন সাজায় দণ্ডিত করা হয়েছে|
ঘটনায় প্রকাশ, ২০১৪ সালে নিনো ম্যাথু নামে ওই তথ্যপ্রযুক্তি কর্মীর বিরুদ্ধে তারই সহকর্মী অনু শান্তির তিন বছরের শিশুকন্যা স্বস্তিকা ও ৬০ বছরের শ্বাশুড়ি ওমানাকে নির্মমভাবে হত্যা করার অভিযোগ ওঠে| শুধু তাই নয়, অনুর স্বামী লিজেশকেও হত্যার চেষ্টা চালায় নিনো| এই গোটা ঘটনায় নিনোকে সাহায্য করে অনু|
পুলিশ জানিয়েছে, প্রথমে অনুর বাড়িতে ঢুকে প্রথমে স্বস্তিকা ও ওমানাকে হত্যা করে নিনো| এরপর অনুর স্বামীকে হত্যা করার জন্য দুজনেই প্রায় আধঘণ্টা অপেক্ষা করেছিল| লিজেশ আসতেই তাঁর ওপর ঝাঁপিয়ে পড়ে অনু ও নিনো| কোনওক্রমে নিজের প্রাণ বাঁচিয়ে বাড়ির বাইরে এসে প্রতিবেশীদের জানালে তাদের দুজনকেই আটক করা হয়|
এই অপরাধকে বিরলের মধ্যে বিরলতম আখ্যা দিয়ে মুখ্য দায়রা বিচারক ভি শেরসি জানান, যেভাবে হত্যা করা হয়েছে, তা অত্যন্ত নির্মম এবং হাড়হিম করা| তিনি আরও জানান, মহিলা বলে অনুকে কম শাস্তি দেওয়ার কোনও কারণ নেই| বিচারক বলেন, নিজের দুধের শিশুকে হত্যা করিয়ে অনু মাতৃত্বকে অপমান করেছেন|
মামলার শুনানিতে পুলিশ মোট ৪৯ জন সাক্ষীকে পেশ করেছে| ৮৫টি নথি পরীক্ষা করা হয়েছে| পাশাপাশি, ৪১টি সামগ্রীকে প্রমাণ হিসেবে পেশ করা হয়েছে আদালতে| এছাড়া ম্যাথুর ল্যাপটপ থেকে প্রাপ্ত ভিডিও ফুটেজও এই মামলায় প্রমাণ হিসেবে পেশ করা হয়|
নিনোকে এই নারকীয় হত্যাকাণ্ডের মূল অপরাধী উল্লেখ করে তাকে সর্বোচ্চ ফাঁসির সাজা শুনিয়েছে আদালত| একইসঙ্গে, অপরাধে সঙ্গ দেওয়ার জন্য অনুকে যাবজ্জীবন সাজা দেন বিচারক|

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top