News Flash

  • Home
  • Uncategorized
  • ট্রাক-অটো সংঘর্ষে বিশ্রামগঞ্জে প্রাণ হারালেন মা-মেয়ে
Image

ট্রাক-অটো সংঘর্ষে বিশ্রামগঞ্জে প্রাণ হারালেন মা-মেয়ে

ACCIDENTনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ এপ্রিল৷৷ ফের যান দুর্ঘটনায় প্রাণ হারাল মা ও মেয়ে৷ ঘটনা বিশ্রামগঞ্জ এসপি অফিস সংলগ্ণ ছেছরিমাই সুকলের সন্নিকটে৷  প্রসঙ্গত তুইজলিং এলাকার বাসিন্দা মনোরঞ্জন দেববর্মা তার স্ত্রী এবং দুই সন্তানকে নিয়ে বিশালগড় থেকে বিশ্রামগঞ্জ বাতারমুড়া শ্বশুর ব াড়ির উদ্দেশ্যে  রওনা দেয় নিজ অটো করে৷  বিশ্রামগঞ্জ ছেছরিমাই  সুকলের সামনে আসতেই ঘটে যায় চরম বিপত্তি৷ অটো এবং ট্রাকের সংঘর্ষেএ  ঘটনাস্থলেই প্রাণ হারাল দুই জন৷  জানা যায় টিআর০১৯২৪ নম্বরেরর ট্রাক এবং টিআর০১ই ২৮৮১ নম্বরের অটো উভয়ই গাড়িটি বিশ্রামগঞ্জের উদ্দেশ্যে যাচ্ছিল৷ হঠাৎ ছেছরিমাই সুকল সংলগ্ণ আসতেই  ট্রাক গাড়িটি  ওভারটেক করার সময় সামনের দিক থেকে একটি বাসগাড়ি আসতে দেখে ট্রাক গাড়িটি বাঁদকি চাপালে অটো সহ ট্রাক গাড়িটি বাঁদিকে  চাপালে অটো সহ ট্রাক গাড়িটি এক ড্রেইনের মধ্যে উল্টে পড়ে যায়৷ অটোর উপরে ট্রাক গাড়িটি উল্টে দুজন ঘটনাস্থলেই প্রাণ হারান৷  নিহতরা হল কুসুমরানি দেববর্মা এবং লাইমি দেববর্মা৷ আহত হল বাবা মনোরঞ্জন দেববর্মা ও বড় মেয়ে  বিথী দেববর্মা খবর পেয়ে ঘটনাস্থলেই ছুটে যায় বিশ্রামগঞ্জের দমকল কাহিনী এবং আরক্ষা প্রশাসন৷ পরবর্তী সময়ে আহতদের বিশ্রামগঞ্জ মহকুমা হাসপাতালে নিয়ে আসলে তাদের প্রাথমিক চিকিৎসার পর অটো চালক মনোরঞ্জন দেববর্মাকে উন্নত চিকিৎসার জন্য হাঁপানিয়া মেডিক্যাল কলেজে রেফার করা হয়৷  খবর পেয়ে কুসুমরাণী দেববর্মার বাড়ির লোকজন ছুটে  আসে এবং কান্নায় ভেঙ্গে পড়ে৷ এবিষয়ে  সিপাহিজলা জেলার পুলিশ সুপার জানান ওভারটেক করার সময়ই এই দুর্ঘটনা৷ গোটা  ঘটনায় যদিও থমকে পুরো বিশ্রামগঞ্জ এলাকা এই দুর্ঘটনা আবার প্রমাণ করে দিল যে প্রশাসনের গাফিলতি দিন বা দিন বাড়তেই চলছে৷

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top