News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যে কমছে দারিদ্র সীমার নিচে বসবাসকারী
Image

রাজ্যে কমছে দারিদ্র সীমার নিচে বসবাসকারী

Golden Tripura Wideনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ মার্চ৷৷ রাজ্যে দারিদ্রসীমার নিচে বসবাসকারী জনগণের সংখ্যা ৪০.৬০ শতাংশ৷ ১৯৯৭ সালের সমীক্ষায় এই সংখ্যা ছিল ৬৬.৮১ শতাংশ৷ তাতে প্রমাণিত রাজ্যে ক্রমান্বয়ে দারিদ্র সীমার নিচে বসবাসকারীর সংখ্যা কমে চলেছে৷ তবে বর্তমানে কতজন দরিদ্র এবং অতি দরিদ্র রয়েছেন সেই সংক্রান্ত তথ্য জানা সম্ভব হয়নি৷
সম্প্রতি বিধানসভায় এক প্রশ্ণের উত্তরে জানা গিয়েছে, বর্তমানে রাজ্যে কতজন দরিদ্র এবং অতি দরিদ্র রয়েছেন এই সংক্রান্ত তথ্য পরিকল্পনা দপ্তরে নেই৷ তবে, রাজ্যের গ্রামোন্নয়ন দপ্তরের ১৯৯৭ সালের হিসাব অনুসারে গ্রামীণ এলাকার ৫ লক্ষ ৯৫ হাজার ৩৯৭ পরিবারের মধ্যে রাজ্যে দারিদ্র সীমার নিচে (বিপিএল) বসবাসকারী পরিবারের সংখ্যা ছিল ৩ লক্ষ ৯৭ হাজার ৭৯৮৷ যা শতাংশের হিসাবে ৬৬৮১৷ দপ্তর জানিয়েছে, পরবর্তি সময়ে তৎকালীন যোজনা কমিশন কর্তৃক ২০১১ সালের জানুয়ারী মাসে প্রকাশিত হিসাব অনুযায়ী রাজ্যের দারিদ্র সীমার নিচে বসবাসকারীর সংখ্যা ৪০.৬০ শতাংশ৷ এদিকে, অন্য আরেকটি প্রশ্ণের উত্তরে জানা গিয়েছে ২০১৩-১৪ সালে মাথাপিছু আয় যেখানে ৬১, ৫৭০ টাকা ছিল তা ২০১৪-১৫ সালে বেড়ে দাঁড়িয়েছে ৭১,৬৬৬ টাকা৷

Releated Posts

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top