নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ মার্চ৷৷ রাজ্যে দারিদ্রসীমার নিচে বসবাসকারী জনগণের সংখ্যা ৪০.৬০ শতাংশ৷ ১৯৯৭ সালের সমীক্ষায় এই সংখ্যা ছিল ৬৬.৮১ শতাংশ৷ তাতে প্রমাণিত রাজ্যে ক্রমান্বয়ে দারিদ্র সীমার নিচে বসবাসকারীর সংখ্যা কমে চলেছে৷ তবে বর্তমানে কতজন দরিদ্র এবং অতি দরিদ্র রয়েছেন সেই সংক্রান্ত তথ্য জানা সম্ভব হয়নি৷
সম্প্রতি বিধানসভায় এক প্রশ্ণের উত্তরে জানা গিয়েছে, বর্তমানে রাজ্যে কতজন দরিদ্র এবং অতি দরিদ্র রয়েছেন এই সংক্রান্ত তথ্য পরিকল্পনা দপ্তরে নেই৷ তবে, রাজ্যের গ্রামোন্নয়ন দপ্তরের ১৯৯৭ সালের হিসাব অনুসারে গ্রামীণ এলাকার ৫ লক্ষ ৯৫ হাজার ৩৯৭ পরিবারের মধ্যে রাজ্যে দারিদ্র সীমার নিচে (বিপিএল) বসবাসকারী পরিবারের সংখ্যা ছিল ৩ লক্ষ ৯৭ হাজার ৭৯৮৷ যা শতাংশের হিসাবে ৬৬৮১৷ দপ্তর জানিয়েছে, পরবর্তি সময়ে তৎকালীন যোজনা কমিশন কর্তৃক ২০১১ সালের জানুয়ারী মাসে প্রকাশিত হিসাব অনুযায়ী রাজ্যের দারিদ্র সীমার নিচে বসবাসকারীর সংখ্যা ৪০.৬০ শতাংশ৷ এদিকে, অন্য আরেকটি প্রশ্ণের উত্তরে জানা গিয়েছে ২০১৩-১৪ সালে মাথাপিছু আয় যেখানে ৬১, ৫৭০ টাকা ছিল তা ২০১৪-১৫ সালে বেড়ে দাঁড়িয়েছে ৭১,৬৬৬ টাকা৷
রাজ্যে কমছে দারিদ্র সীমার নিচে বসবাসকারী
Releated Posts
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…
সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের
আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…
ত্রিপুরায় নতুন ইন্ডিয়া রিজার্ভ (আই আর) ব্যাটালিয়ান গঠনের অনুমোদন দিল কেন্দ্র; মিলবে ৫০ কোটি টাকা
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে: ত্রিপুরার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতে বড় পদক্ষেপ…


















