News Flash

Image

দুই জীপের সংঘর্ষে জখম ১৪

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ মার্চ৷৷ রাজ্যে ক্রমাগত যান দূর্ঘটনা বেড়ে চলেছে৷ কোন কোন ক্ষেত্রে প্রাণহানী ঘটছে৷ ACCIDENTআবার কোন কোন সময় আহত হচ্ছেন৷ দূর্ঘটনার পেছনে চালকদের মারাতিরিক্ত গতি এবং অতিরিক্ত যাত্রী পরিবহণ করাটাই দায়ী৷ আবারো যান দূর্ঘটনা বিলোনীয়াতে৷ নিহত না হলেও আহত কমপক্ষে ১৪ জন৷ আহতদের বিলোনীয়া হাসপাতালে নিয়ে এসে ১ জনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয় আর ৭ জনকে ভর্তি করা হয়৷ ঘটনা সন্ধ্যা ৭ টা নাগাদ বিলোনীয়া বনকরঘাট এলাকায় ভারতচন্দ্র নগর ব্লকের সামনে৷ দুটি কমান্ডার জীপের মুখোমুখি সংঘর্ষ৷ দুই গাড়ী চালকের অসতর্কতার জন্য এই দুর্ঘটনা৷ স্থানীয় জনগন এবং গাড়ী যাত্রীদের অভিযোগ সদমও অবস্থায় বেপরোয়া ভাবে দ্রুত গতিতে গাড়ী চালাকের জন্য এই দুর্ঘটনা৷ সোনামুড়া থেকে আসা গাড়ী চালক মদমত্ত ছিল৷ পুলিশ ঘটনাস্থল থেকে সেই গাড়ীর চালক অপু দেবনাথকে আটক করেছে যার নম্বর টি আর ০১এ-২০৪১৷ আর বিলোনীয়া থেকে টি আর ০১-৪১৬৬ নম্বর গাড়ী চালক পলাতক৷ একের পর এক যান দূর্ঘটনার জন্য চালকদের গাফিলতিকে দায়ী করছেন জনগন৷ এছাড়া সন্ধ্যার পরে ট্রাফিক পুলিশ ও রাস্তার থাকেনা যার ফলে গাড়ী বাইক বেপোরেয়া ভাবে চলাচল করে৷

Releated Posts

কানাডায় পালানোর চেষ্টার সময় গ্রেফতার পাঞ্জাবের গ্যাং-সন্দেহভাজন, দাবি এফবিআইয়ের

ওয়াশিংটন, ১৮ জুলাই (আইএএনএস): পাঞ্জাব-ভিত্তিক একটি আন্তর্জাতিক অপরাধচক্রের সন্দেহভাজন সদস্য নীতিশ কৌশল ওরফে ‘লালা’ কানাডায় পালানোর চেষ্টা করছিলেন…

ByByNews Desk Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026
Scroll to Top