নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ মার্চ৷৷ রাজ্যে ক্রমাগত যান দূর্ঘটনা বেড়ে চলেছে৷ কোন কোন ক্ষেত্রে প্রাণহানী ঘটছে৷
আবার কোন কোন সময় আহত হচ্ছেন৷ দূর্ঘটনার পেছনে চালকদের মারাতিরিক্ত গতি এবং অতিরিক্ত যাত্রী পরিবহণ করাটাই দায়ী৷ আবারো যান দূর্ঘটনা বিলোনীয়াতে৷ নিহত না হলেও আহত কমপক্ষে ১৪ জন৷ আহতদের বিলোনীয়া হাসপাতালে নিয়ে এসে ১ জনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয় আর ৭ জনকে ভর্তি করা হয়৷ ঘটনা সন্ধ্যা ৭ টা নাগাদ বিলোনীয়া বনকরঘাট এলাকায় ভারতচন্দ্র নগর ব্লকের সামনে৷ দুটি কমান্ডার জীপের মুখোমুখি সংঘর্ষ৷ দুই গাড়ী চালকের অসতর্কতার জন্য এই দুর্ঘটনা৷ স্থানীয় জনগন এবং গাড়ী যাত্রীদের অভিযোগ সদমও অবস্থায় বেপরোয়া ভাবে দ্রুত গতিতে গাড়ী চালাকের জন্য এই দুর্ঘটনা৷ সোনামুড়া থেকে আসা গাড়ী চালক মদমত্ত ছিল৷ পুলিশ ঘটনাস্থল থেকে সেই গাড়ীর চালক অপু দেবনাথকে আটক করেছে যার নম্বর টি আর ০১এ-২০৪১৷ আর বিলোনীয়া থেকে টি আর ০১-৪১৬৬ নম্বর গাড়ী চালক পলাতক৷ একের পর এক যান দূর্ঘটনার জন্য চালকদের গাফিলতিকে দায়ী করছেন জনগন৷ এছাড়া সন্ধ্যার পরে ট্রাফিক পুলিশ ও রাস্তার থাকেনা যার ফলে গাড়ী বাইক বেপোরেয়া ভাবে চলাচল করে৷
দুই জীপের সংঘর্ষে জখম ১৪
Releated Posts
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…
সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের
আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…
ত্রিপুরায় নতুন ইন্ডিয়া রিজার্ভ (আই আর) ব্যাটালিয়ান গঠনের অনুমোদন দিল কেন্দ্র; মিলবে ৫০ কোটি টাকা
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে: ত্রিপুরার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতে বড় পদক্ষেপ…


















