নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ মার্চ৷৷ ন্যুনতম তিন হাজার টাকা মাসিক পেনশন, ফেমিলি পেনশন চালু সহ তিন দফা দাবীর ভিত্তিতে রাজ্যব্যাপী বৃহত্তর আন্দোলন সংঘটিত করতে চলেছে ত্রিপুরা হোমগার্ড পেনশনার্স এসোসিয়েশন৷ রবিবার এক সাংবাদিক সম্মেলনে ত্রিপুরা হোমগার্ড পেনশনার্স এসোসিয়েশনের নেতৃবৃন্দ এই সংবাদ জানিয়েছেন৷ সংগঠনের দীর্ঘ এবং ধারবাহিক আন্দোলনের মধ্য দিয়ে রাজ্য সরকারের কাছ থেকে পেনশন আদায় করতে সক্ষম হয়েছে ত্রিপুরা হোমগার্ড পেনশনার্স এসোসিয়েশন৷ কিন্তু এই পেনশনের অর্থরাশি মাসে মাত্র সাড়ে সাতশ টাকা৷ পেনশনের এই অর্থরাশির পরিমাণ মাসে ন্যুনতম তিন হাজার টাকা করা, ফেমিলি পেনশন চালু করা এবং রাজ্য সরকারের অন্যান্য পেনশনার্সদের মত মহার্ঘ ভাতা প্রদান করা এই তিন দফা দাবীর ভিত্তিতে রাজ্যে বৃহত্তর আন্দোলন সংঘটিত করতে চলেছে ত্রিপুরা হোমগার্ড পেনশনার্স এসোসিয়েশন৷ এদিন সংগঠনের সদস্য তথা নেশন্যাল কনফেডারেশন অব লেবা এর সদস্য পরেশ নাথ ভট্টাচার্য এই সংবাদ জানান৷
সাংবাদিক সম্মেলনে নেতৃবৃন্দ জানান আন্দোলনকে শক্তিশালী করার জন্য সংগঠন যৌথ মঞ্চের সাথে যুক্ত হয়েছে৷ এছাড়া সিএফটিওয়াই এর মাধ্যমে এই বিষয়টিকে জাতীয় পর্য্যায়ে নিয়ে যাওয়া হবে বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে৷
বিভিন্ন আর্থিক দাবিতে আন্দোলনে নামছেন পেনশনপ্রাপ্ত হোমগার্ডরা
Releated Posts
এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি
আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…
কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…


















