News Flash

  • Home
  • Uncategorized
  • বিভিন্ন আর্থিক দাবিতে আন্দোলনে নামছেন পেনশনপ্রাপ্ত হোমগার্ডরা
Image

বিভিন্ন আর্থিক দাবিতে আন্দোলনে নামছেন পেনশনপ্রাপ্ত হোমগার্ডরা

Home Gourdনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ মার্চ৷৷ ন্যুনতম তিন হাজার টাকা মাসিক পেনশন, ফেমিলি পেনশন চালু সহ তিন দফা দাবীর ভিত্তিতে রাজ্যব্যাপী বৃহত্তর আন্দোলন সংঘটিত করতে চলেছে ত্রিপুরা হোমগার্ড পেনশনার্স এসোসিয়েশন৷ রবিবার এক সাংবাদিক সম্মেলনে ত্রিপুরা হোমগার্ড পেনশনার্স এসোসিয়েশনের নেতৃবৃন্দ এই সংবাদ জানিয়েছেন৷ সংগঠনের দীর্ঘ এবং ধারবাহিক আন্দোলনের মধ্য দিয়ে রাজ্য সরকারের কাছ থেকে পেনশন আদায় করতে সক্ষম হয়েছে ত্রিপুরা হোমগার্ড পেনশনার্স এসোসিয়েশন৷ কিন্তু এই পেনশনের অর্থরাশি মাসে মাত্র সাড়ে সাতশ টাকা৷ পেনশনের এই অর্থরাশির পরিমাণ মাসে ন্যুনতম তিন হাজার টাকা করা, ফেমিলি পেনশন চালু করা এবং রাজ্য সরকারের অন্যান্য পেনশনার্সদের মত মহার্ঘ ভাতা প্রদান করা এই তিন দফা দাবীর ভিত্তিতে রাজ্যে বৃহত্তর আন্দোলন সংঘটিত করতে চলেছে ত্রিপুরা হোমগার্ড পেনশনার্স এসোসিয়েশন৷ এদিন সংগঠনের সদস্য তথা নেশন্যাল কনফেডারেশন অব লেবা এর সদস্য পরেশ নাথ ভট্টাচার্য এই সংবাদ জানান৷
সাংবাদিক সম্মেলনে নেতৃবৃন্দ জানান আন্দোলনকে শক্তিশালী করার জন্য সংগঠন যৌথ মঞ্চের সাথে যুক্ত হয়েছে৷ এছাড়া সিএফটিওয়াই এর মাধ্যমে এই বিষয়টিকে জাতীয় পর্য্যায়ে নিয়ে যাওয়া হবে বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে৷

Releated Posts

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top