News Flash

  • Home
  • Uncategorized
  • বুধবার ভোরে আংশিক সূর্যগ্রহণ, সাক্ষী থাকবে উত্তর-পূর্বের সাত রাজ্য
Image

বুধবার ভোরে আংশিক সূর্যগ্রহণ, সাক্ষী থাকবে উত্তর-পূর্বের সাত রাজ্য

Sun Eclipseনয়াদিল্লি, ৮ মার্চ (হি.স.): বুধবার ভোরে আংশিক সূর্যগ্রহণের সাক্ষী থাকবে গোটা দেশ| উত্তর-পূর্বের সাত রাজ্য অসম, মেঘালয়, ত্রিপুরা, মণিপুর, নাগাল্যান্ড, মিজোরাম ও অরুণাচল প্রদেশ থেকে গ্রহণ দেখা যাবে| সম্পূর্ণ সূর্যগ্রহণ দেখা যাবে সুমাত্রা, বোর্নিও, সুলাওয়েসি সহ ইন্দোনেশিয়ার বেশ কিছু জায়গা থেকে| ১০০ শতাংশ সূর্যগ্রহণের সাক্ষী থাকবে প্রশান্ত মহাসাগরের একাংশও| ভারতের মতোই আংশিক গ্রহণ দেখা যাবে পূর্ব অস্ট্রেলিয়া, দক্ষিণ ও পূর্ব এশিয়ার কিছু জায়গা থেকে|
ভারতে গ্রহণ শুরু হবে ভোর ৪.৪৯ মিনিটে| সূর্যগ্রহণ চরম অবস্থায় পেঁ ছবে ৯ মার্চ সকাল সাড়ে ৬টায়| গ্রহণ পর্ব শেষ হবে সকাল ১০.০৫ মিনিটে| তবে, ভোরের আংশিক সূর্যগ্রহণ কতটা দেখা সম্ভব হবে তাই নিয়ে সংশয় প্রকাশ করেছেন জ্যোতির্বিজ্ঞানীরা|

Releated Posts

কানাডায় পালানোর চেষ্টার সময় গ্রেফতার পাঞ্জাবের গ্যাং-সন্দেহভাজন, দাবি এফবিআইয়ের

ওয়াশিংটন, ১৮ জুলাই (আইএএনএস): পাঞ্জাব-ভিত্তিক একটি আন্তর্জাতিক অপরাধচক্রের সন্দেহভাজন সদস্য নীতিশ কৌশল ওরফে ‘লালা’ কানাডায় পালানোর চেষ্টা করছিলেন…

ByByNews Desk Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026
Scroll to Top