নয়াদিল্লি, ৮ মার্চ (হি.স.): বুধবার ভোরে আংশিক সূর্যগ্রহণের সাক্ষী থাকবে গোটা দেশ| উত্তর-পূর্বের সাত রাজ্য অসম, মেঘালয়, ত্রিপুরা, মণিপুর, নাগাল্যান্ড, মিজোরাম ও অরুণাচল প্রদেশ থেকে গ্রহণ দেখা যাবে| সম্পূর্ণ সূর্যগ্রহণ দেখা যাবে সুমাত্রা, বোর্নিও, সুলাওয়েসি সহ ইন্দোনেশিয়ার বেশ কিছু জায়গা থেকে| ১০০ শতাংশ সূর্যগ্রহণের সাক্ষী থাকবে প্রশান্ত মহাসাগরের একাংশও| ভারতের মতোই আংশিক গ্রহণ দেখা যাবে পূর্ব অস্ট্রেলিয়া, দক্ষিণ ও পূর্ব এশিয়ার কিছু জায়গা থেকে|
ভারতে গ্রহণ শুরু হবে ভোর ৪.৪৯ মিনিটে| সূর্যগ্রহণ চরম অবস্থায় পেঁ ছবে ৯ মার্চ সকাল সাড়ে ৬টায়| গ্রহণ পর্ব শেষ হবে সকাল ১০.০৫ মিনিটে| তবে, ভোরের আংশিক সূর্যগ্রহণ কতটা দেখা সম্ভব হবে তাই নিয়ে সংশয় প্রকাশ করেছেন জ্যোতির্বিজ্ঞানীরা|
বুধবার ভোরে আংশিক সূর্যগ্রহণ, সাক্ষী থাকবে উত্তর-পূর্বের সাত রাজ্য
Releated Posts
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…
সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের
আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…
ত্রিপুরায় নতুন ইন্ডিয়া রিজার্ভ (আই আর) ব্যাটালিয়ান গঠনের অনুমোদন দিল কেন্দ্র; মিলবে ৫০ কোটি টাকা
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে: ত্রিপুরার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতে বড় পদক্ষেপ…


















