News Flash

  • Home
  • ত্রিপুরা
  • সারা দেশে সাথে রাজ্যেও প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর ৩৩ তম প্রয়াণ দিবস পালিত
Image

সারা দেশে সাথে রাজ্যেও প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর ৩৩ তম প্রয়াণ দিবস পালিত

আগরতলা, ২১ মে: আজ সারা দেশে সাথে রাজ্যেও যথাযোগ্য মর্যাদায় প্রাক্তন প্রধানমন্ত্রী ভারতরত্ন রাজীব গান্ধীর ৩৩ তম প্রয়াণ দিবস পালন করা হচ্ছে। এই উপলক্ষে আগরতলাস্থিত গান্ধীঘাটে গিয়ে প্রাক্তন প্রধানমন্ত্রীর সমাধিস্থলে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন প্রদেশ কংগ্রেসের নেতৃত্বগণ।

তাছাড়া, প্রদেশ কংগ্রেস ভবনে প্রাক্তন প্রধানমন্ত্রী ভারতরত্ন রাজীব গান্ধীর প্রয়াণ দিবস পালন করা হয়েছে।

এদিনের অনুষ্টানে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা, বিধায়ক সুদীপ রায় বর্মন, গোপাল চন্দ্র রায়, বিরজিত সিনহা, প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি পীযুষ কান্তি বিশ্বাস সহ অন্যান্য প্রদেশ কংগ্রেসের নেতৃত্বগণ।

এদিন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা বলেন, আজ প্রাক্তন প্রধানমন্ত্রী ভারতরত্ন রাজীব গান্ধীর ৩৩ ৩ম প্রয়াণ দিবস। এরই উপলক্ষে আজ প্রদেশ কংগ্রেসের উদ্যোগে রাজ্যের প্রত্যকটি জেলায়, ব্লকে এবং প্রদেশ কংগ্রেস ভবনে বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।

এদিন তিনি বলেন, আজকের দিনটিকে জাতীয় সংহতির রূপে পালন করা হবে। রাজীব গান্ধী ছিলেন দেশের নবীনতম প্রধানমন্ত্রী। দেশে প্রযুক্তি এবং বিজ্ঞানের প্রবেশ তাঁর হাত ধরে হয়েছিল। গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করার জন্য পঞ্চায়েতী রাজ ব্যবস্হা চালু করে দেশকে যে দিশায় চালিয়েছিলেন তা অতুলনীয়। কিন্তু দেশ উন্নয়নের দিকে চললেও বর্তমানে বিজেপি সরকার গনতন্ত্রকে ধ্বংসের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে।

Releated Posts

নিটকাণ্ডে কেন্দ্রের বিরুদ্ধে আন্দোলনের ফলেই শিক্ষামন্ত্রীর পদত্যাগ, দাবি প্রদেশ কংগ্রেস সভাপতির

আগরতলা, ২৫ জুলাই: কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগকে দেশের ছাত্র ও যুবসমাজের আন্দোলনের “ঐতিহাসিক জয়” বলে দাবি করলেন…

ByByNews Desk Jul 25, 2026

ছাত্র আন্দোলনের জয়কে স্বাগত জানিয়ে এসএফআই-এর উদ্যোগে মার্শাল রেলি

আগরতলা, ২৫ জুলাই: ছাত্র আন্দোলনের জয়কে স্বাগত জানিয়ে আগরতলায় মার্শাল রেলি কটল ভারতের ছাত্র ফেডারেশন (এসএফআই)। মিছিলে উপস্থিত…

ByByNews Desk Jul 25, 2026

আইনশৃঙ্খলা, জাতীয় সড়কের বেহাল দশা ও জনস্বার্থের ইস্যুতে রাজ্যজুড়ে আন্দোলনের ঘোষণা সিপিআই(এম)-র

আগরতলা, ২৫ জুলাই: রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি, পুলিশের প্রাক্তন মহানির্দেশক (ডিজিপি) অনুরাগ ধনখড়ের রহস্যজনক মৃত্যু, জাতীয় সড়কের বেহাল অবস্থা,…

ByByNews Desk Jul 25, 2026

গরু চুরির অভিযোগে দুই ভাই আটক, উদ্ধার চারটি গবাদি পশু ও পাচারে ব্যবহৃত গাড়ি

আগরতলা, ২৫ জুলাই: গরু চুরির অভিযোগে দুই ভাইকে আটক করেছে পুলিশ। তাদের কাছ থেকে চারটি গবাদি পশু উদ্ধার…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top