News Flash

  • Home
  • খেলা
  • আকাশ, প্রসেনজিতের দুর্দান্ত পারফরম্যান্স সাব্রুম স্কুলকে হারিয়ে মনুঘাট ফাইনালে
Image

আকাশ, প্রসেনজিতের দুর্দান্ত পারফরম্যান্স সাব্রুম স্কুলকে হারিয়ে মনুঘাট ফাইনালে

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৮ ফেব্রুয়ারি।। সাব্রুম স্কুলের স্বপ্নচূর্ণ। লীগ পর্যায়ে অপরাজিত সাব্রুম দ্বাদশ শ্রেণী স্কুলের বিজয় রথ থামিয়ে ইস্ট মনুঘাট স্কুল ফাইনালে পৌঁছেছে। খেলা সাব্রুম ক্রিকেট এসোসিয়েশন আয়োজিত অনূর্ধ্ব-১৭ আন্তঃ স্কুল ক্রিকেট টুর্নামেন্ট। ইস্ট মনুঘাট স্কুলের আকাশ নাথ একাই যেন একশ’। মারকুটে ব্যাটিং, ঝড়ো ব্যাটিং – যাই লিখি না কেন! আকাশের দুর্দান্ত ব্যাটিং এবং বোলিং আজ প্রত্যেকের নজর কেড়েছে। ইস্ট মনুঘাট ইংলিশ মিডিয়াম হাই স্কুলের জয়ের পেছনে মূল কারিগর আকাশ নাথের সার্ধশতক এবং প্রসেনজিতের সঙ্গে তার বোলিং পারফরম্যান্স। সাব্রুম স্কুল মাঠেই খেলা হয়েছে। সকালে ম্যাচ শুরুতে কিছুটা দেরি হওয়ায় ওভার সংখ্যা কমিয়ে ৩৩ করা হয়। টস জিতে ইস্ট মনুঘাট ইংলিশ মিডিয়াম হাইস্কুল প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়। সীমিত ৩৩  ওভারে ৭ উইকেট হারিয়ে ৩৩৩ রান সংগ্রহ করে বেশ চমক তৈরি করেছে। অধিনায়ক আকাশ নাথ ৮৩ বল খেলে ১১ টি বাউন্ডারি ও ১২টি ওভার বাউন্ডারি হাঁকিয়ে ১৫০ রান সংগ্রহ করে। তাছাড়া, পার্থ দেবনাথের ৩৭ রান, রাজেশ ভৌমিকের ৩৩ রান এবং অভ্রজিৎ শীল শর্মার ২৮ রান উল্লেখ করার মতো। সাব্রুম স্কুলের সাগর দাস ও ফাজেশ ত্রিপুরা দুটি করে উইকেট পেয়েছে। অধিনায়ক সানু দে নিজে সহ ১০ জন বোলারকে ব্যবহার করেও কার্যত ইস্ট মনুঘাটের রাম সংগ্রহের গতি রোধ করতে পারেনি। সানু দে, মনোজিৎ দেবনাথ ও সৌরেন বসাক পেয়েছে একটি করে উইকেট। শক্তিশালী এবং ফেভারিট সাব্রুম দ্বাদশ শ্রেণি স্কুল ১০.২ ওভারে ৭৫ রানে ইনিংস গুটিয়ে নিতে বাধ্য হয়। পার্থ নাথের ১৫ রান এবং ওপেনার সানু দে-র ১৪ রান ছাড়া আর কেউ দুই অঙ্কের কোটায় পৌঁছাতে পারেনি। ইস্ট মনুঘাটের অধিনায়ক আকাশ নাথ এবং প্রসেনজিৎ দেবনাথের বিধ্বংসী বোলিংয়ে সাব্রুম দ্বাদশ শ্রেণী স্কুলে ধস নেমে আসে। প্রসেনজিৎ ১১ রানে এবং আকাশ ৪০ রানে পাঁচটি করে উইকেট ভাগ করে নিয়েছে। দুর্দান্ত ১৫০ রান সংগ্রহ এবং ৫ উইকেট দখলের স্বীকৃতি হিসেবে অধিনায়ক আকাশ নাথ-ই পেয়েছে প্লেয়ার অব দ্য ম্যাচের খেতাব।

Releated Posts

নাগাল্যান্ডে বিশ্বমানের ক্রীড়া পরিকাঠামো গড়ে তোলার দীর্ঘমেয়াদি রোডম্যাপ: মুখ্যমন্ত্রী রিও

কোহিমা, ৩ জুলাই (আইএএনএস) : নাগাল্যান্ডে ক্রীড়া ক্ষেত্রে বিশ্বমানের পরিকাঠামো গড়ে তোলার জন্য রাজ্য সরকার দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ…

ByBySandeep Biswas Jul 3, 2026

কলকাতা ডার্বি দিয়ে শুরু হচ্ছে ১৩৫তম ডুরান্ড কাপ, উদ্বোধনী ম্যাচে মুখোমুখি মোহনবাগান ও ইস্টবেঙ্গল

কলকাতা, ৩ জুলাই (আইএএনএস) : এশিয়ার প্রাচীনতম ফুটবল প্রতিযোগিতা ১৩৫তম ইন্ডিয়ান অয়েল ডুরান্ড কাপ শুরু হচ্ছে আগামী ২৫…

ByBySandeep Biswas Jul 3, 2026

বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবসে শুভেচ্ছা মানসুখ মাণ্ডব্য ও জয় শাহর, ক্রীড়া সাংবাদিকদের অবদানকে কুর্নিশ

নয়াদিল্লি, ২ জুলাই (আইএএনএস): বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবস উপলক্ষে ক্রীড়া সাংবাদিকদের শুভেচ্ছা জানালেন কেন্দ্রীয় যুবকল্যাণ ও ক্রীড়ামন্ত্রী মানসুখ…

ByByNews Desk Jul 2, 2026

নিঃশর্ত ক্ষমা চাওয়ার পর শ্রীশান্তের উপর থেকে তিন বছরের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল কেরল ক্রিকেট সংস্থা

তিরুবনন্তপুরম, ১ জুলাই (আইএএনএস): প্রাক্তন ভারতীয় পেসার এস. শ্রীশান্ত-এর উপর জারি থাকা তিন বছরের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল কেরল…

ByByNews Desk Jul 1, 2026
Scroll to Top