News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ফিন্ড অফিসারদের ক্ষেত্র পর্যায়ে গিয়ে কাজের নিয়মিত তদারকি করতে হবে: মুখ্যমন্ত্রী
Image

ফিন্ড অফিসারদের ক্ষেত্র পর্যায়ে গিয়ে কাজের নিয়মিত তদারকি করতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ ফেব্রুয়ারি: মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহার সভাপতিত্বে আজ রাজ্যের বিভিন্ন সমস্যা ও উত্তরণের উপায় নিয়ে টাস্ক মনিটরিং সিস্টেমের এক পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়। সচিবালয়ের ২নং কনফারেন্স হলে আয়োজিত এই সভায় মুখ্যমন্ত্রীর সচিব ড. পি. কে. চক্রবর্তী সহ বিভিন্ন দপ্তরের সচিব, আধিকারিকগণ এবং ৮টি জেলার জেলাশাসক ও জেলা পুলিশ আধিকারিকগণ ভার্চুয়ালি পর্যালোচনা বৈঠকে উপস্থিত ছিলেন।

সভায় মুখ্যমন্ত্রী বলেন, ফিল্ড অফিসারদের ক্ষেত্র পর্যায়ে গিয়ে কাজের নিয়মিত তদারকির উপর গুরুত্ব দেওয়া প্রয়োজন। এতে জনগণ সরকারের জনকল্যাণমুখী প্রকল্পগুলির সুবিধা বেশি করে পেতে পারেন এবং বিভিন্ন সমস্যা থেকে পরিত্রাণের ক্ষেত্রে তারা লাভবান হতে পারেন। এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী জেলাশাসক তথা আধিকারিকদের ‘আমার পোর্টালে’ জনগণের বিভিন্ন সমস্যা সমাধানের বিষয়ে আরও সক্রিয় হওয়ার নির্দেশ দেন। ফুটপাথ থেকে অবৈধ উচ্ছেদিত ব্যবসায়ীরা যাতে পুনরায় এসে জায়গা দখল করতে না পারেন সেই বিষয়ে আগরতলা পুরনিগমকে আরও সচেতন এবং সক্রিয় থাকার জন্য মুখ্যমন্ত্রী নির্দেশ দেন। এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী আগরতলা পুরনিগমকে ডেডিক্যাটেড টিম গঠন করে প্রতিদিন নজরদারি বাড়ানোর পরামর্শও দেন। জল জীবন মিশনের কাজ আরও স্বচ্ছতার সঙ্গে, নিয়মিতভাবে জনগণকে পরিদ্রুত পানীয়জল প্রদান, শহরের আবর্জনা পরিষ্কারের ক্ষেত্রে রাতের সময়কে বেছে নেওয়ার জন্য মুখ্যমন্ত্রী আধিকারিকদের নির্দেশ দেন। পরিবেশকে দূষণের হাত থেকে রক্ষা এবং ডিজে ব্যবহার রোধে দূষণ নিয়ন্ত্রণ পর্ষদকে আরও বেশি সক্রিয় হওয়ার উপরও মুখ্যমন্ত্রী গুরুত্ব আরোপ করেন।

পর্যালোচনা বৈঠকে মুখ্যমন্ত্রী অবৈধ বালি উত্তোলন বন্ধ, বেইলি ব্রিজ কংক্রিট ব্রিজে রূপান্তরিতকরণ, যেখানে অন্ধকারাচ্ছন্ন রয়েছে সেখানে আলোর ব্যবস্থা করা, রেশনশপগুলিতে গ্রাহকদের আরও সুবিধা প্রদান, সীমান্ত এলাকায় শান্তি সুরক্ষায় বিএসএফ-র সঙ্গে পুলিশের নিয়মিত যোগাযোগ রক্ষা করে চলার উপর গুরুত্ব আরোপ করেন। এছাড়াও সভায় মুখ্যমন্ত্রী রাজ্যের আইন শৃঙ্খলা ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা, শিক্ষা সংক্রান্ত বিষয়, শহর এলাকায় যানজট সমস্যা সমাধান নিয়েও বিস্তারিত আলোচনা করেন। মুখ্যমন্ত্রী টাস্ক মনিটরিং ব্যবস্থার সমস্যাগুলি সমাধানে আরও নিবিড়ভাবে কাজ করার জন্য দপ্তরগুলিকে নির্দেশ দেন। উল্লেখ্য, আজকের বৈঠকের শুরুতে মুখ্যমন্ত্রীর সচিব ড. পি. কে. চক্রবর্তী টাস্ক মনিটরিং সিস্টেমের সার্বিক বিষয় মুখ্যমন্ত্রীর সামনে তুলে ধরেন।

Releated Posts

প্রদেশ বিজেপি কার্যালয়ে স্বাধীনতা দিবস উদযাপন

আগরতলা, ১৫ আগস্ট: ৮০ তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে আজ প্রদেশ বিজেপি কার্যালয়ে কার্যকর্তাদের উপস্থিতিতে জাতীয় পতাকা উত্তোলন অনুষ্ঠানে…

ByByTaniya Chakraborty Aug 15, 2026

মুখ্যমন্ত্রীর সরকারী বাসভবনে স্বাধীনতা দিবস পালিত

আগরতলা, ১৫ আগস্ট : ৮০ তম স্বাধীনতা দিবসে আজ সকালে মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে।…

ByByTaniya Chakraborty Aug 15, 2026

সচিবালয় প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন করেন কৃষি মন্ত্রী

আগরতলা, ১৫ আগস্ট : রাজ্য সচিবালয় প্রাঙ্গণে আজ সকালে জাতীয় পতাকা উত্তোলন করেন কৃষি ও কৃষক কল্যাণমন্ত্রী রতনলাল…

ByByTaniya Chakraborty Aug 15, 2026

স্বাধীনতা দিবসের প্রাক্কালে নারীশক্তি ও যুবসমাজের সাফল্যের প্রশংসা রাষ্ট্রপতি মুর্মুর

নয়াদিল্লি, ১৪ আগস্ট (আইএএনএস): স্বাধীনতা দিবসের প্রাক্কালে জাতির উদ্দেশে ভাষণে দেশের নারীশক্তি ও যুবসমাজের অগ্রগতির প্রশংসা করলেন রাষ্ট্রপতি…

ByBySandeep Biswas Aug 14, 2026
Scroll to Top