News Flash

  • Home
  • মুখ্য খবর
  • আগামী ১২ ফেব্রুয়ারি ধর্মঘট সম্পূর্ণভাবে শ্রম বিরোধী এবং কর্মনাশা: রেবতী
Image

আগামী ১২ ফেব্রুয়ারি ধর্মঘট সম্পূর্ণভাবে শ্রম বিরোধী এবং কর্মনাশা: রেবতী

আগরতলা, ১০ ফেব্রুয়ারি: আগামী ১২ ফেব্রুয়ারি সিপিআই(এম)-এর ডাকা ধর্মঘট রাজ্য সরকার সর্মথন করছে না বলে সাফ জানিয়ে দিলেন প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরা। আজ সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, এই ধর্মঘট সম্পূর্ণভাবে শ্রম বিরোধী এবং কর্মনাশা।

এদিন রেবতী ত্রিপুরা বলেন, সিপিআইএমের দাবি সাধারণ মানুষের স্বার্থ বা শ্রমিকদের প্রকৃত দাবি নিয়ে এই বনধ ডাকা হয়েছে। কিন্তু ওই ধর্মঘটের ফলে রাজ্যের স্বাভাবিক জনজীবন ব্যাহত হবে এবং সাধারণ মানুষ অকারণে সমস্যার মুখে পড়বেন। এমনকি, স্কুল, কলেজে পড়াশোনার ব্যাঘাত ঘটবে। আসলে সিপিআই(এম) তাদের রাজনৈতিক অস্তিত্বের জানান দিতেই এই ধর্মঘটের ডাক দিয়েছে।

তিনি আরও জানান, বনধের দিন সরকারি দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান, বাজার-হাট এবং যানবাহন স্বাভাবিক রাখার জন্য প্রশাসন প্রয়োজনীয় সব ব্যবস্থা নেবে। এককথায়, সিপিআই(এম)-এর ডাকা ধর্মঘটকে কোনো ভাবেই সর্মথন করা যায়না।
সরকার মানুষের কাজ ও রুজির স্বার্থে প্রতিশ্রুতিবদ্ধ উল্লেখ করে মন্ত্রী বলেন, রাজ্যের উন্নয়ন ও স্বাভাবিক জীবনযাত্রা যাতে ব্যাহত না হয়, সে বিষয়ে সরকার সম্পূর্ণ সচেতন।

Releated Posts

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে আশীর্বাদ নিলেন সস্ত্রীক বিপ্লব কুমার দেব

নয়াদিল্লি, ২ অক্টোবর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সস্ত্রীক সৌজন্য সাক্ষাৎ করলেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার…

ByByTaniya Chakraborty Oct 2, 2026

গান্ধীজয়ন্তীতে মহাত্মা গান্ধীকে শ্রদ্ধা নিবেদন রাজ্যপালের

আগরতলা, ২ অক্টোবর: জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মবার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে তাঁকে শ্রদ্ধা জানানো হয় আগরতলায়।…

ByByReshmi Debnath Oct 2, 2026

এমবিবি বিমানবন্দরে যাত্রী হয়রানি ও উবার অটো পরিষেবায় বাধা দেওয়ার ঘটনায় গ্রেপ্তার ২

আগরতলা, ১ অক্টোবর: মহারাজা বীর বিক্রম (এমবিবি) বিমানবন্দরে যাত্রী হয়রানি এবং অ্যাপ-ভিত্তিক উবের অটো পরিষেবায় বাধা দেওয়ার অভিযোগে…

ByByReshmi Debnath Oct 1, 2026

রাজ্য সরকার ছাত্র যুবাদের মেধা ও উদ্ভাবনী চিন্তাভাবনাকে উন্নয়নমূলক কাজে লাগাতে চাইছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ অক্টোবর: ভবিষ্যৎ প্রজন্ম হবে আরও বেশি প্রযুক্তি নির্ভর। রাজ্যের ছাত্র যুবাদের মধ্যে মেধার কোন…

ByByReshmi Debnath Oct 1, 2026
Scroll to Top