News Flash

  • Home
  • খেলা
  • রাইহানের হাত ধরে অনূর্ধ্ব-১৫ ক্রিকেটে সোনামুড়া সেন্টার জয়ী
Image

রাইহানের হাত ধরে অনূর্ধ্ব-১৫ ক্রিকেটে সোনামুড়া সেন্টার জয়ী

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৭ ফেব্রুয়ারি।। সহজ জয় পেলো সোনামুড়া কোচিং সেন্টার। ৮৬ রানে পরাজিত করলো শান্তিনগর প্লে সেন্টারকে। মহকুমা ক্রিকেট সংস্থা আয়োজিত অনূর্ধ্ব-‌১৫ ক্রিকেটে। মহকুমার স্পোর্টিং অ্যাসোসিয়েশন মাঠে অনুষ্ঠিত ম্যাচে রাইহান আহমেদের অলরাউন্ড পারফরম্যান্সে সোনামুড়া কোচিং সেন্টারের জয় সহজ হয়ে যায়। প্রথমে ব্যাট হাতে ৪১ রান করার পর বল হাতে ৫ উইকেট পায় রাইহান। সঙ্গত কারনেই ম্যাচের সেরা ক্রিকেটার বেছে নেওয়া হয় রাইহানকে। এদিন সকালে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট নিয়ে সোনামুড়া কোচিং সেন্টার ১৪৫ রান করে। দলের পক্ষে মিনহাজ আহমেদ ৭১ বল খেলে ৯ টি বাউন্ডারির সাহায্যে ৫৮, রাইহান আহমেদ ৩২ বল খেলে ৮ টি বাউন্ডারির সাহায্যে ৪১ এবং মহ:‌ জুয়েল হুসেন ১২ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ১৪ রান করে। দল অতিরিক্ত খাতে পায় ১৫ রান। শান্তিনগর প্লে সেন্টারের পক্ষে মনিষ দেবনাথ (‌৫/‌৩০) এবং কিষান দেবনাথ (‌২/‌৫৪) সফল বোলার। জবাবে খেলতে নেমে রাইহান আহমেদের (‌৫/‌৭) ভেলকির সামনে কুপোকাৎ হয় ‌‌‌শান্তিনগর প্লে সেন্টার। দল মাত্র ৫৯ রান করতে সক্ষম হয়। দলের পক্ষে রূপক দেবনাথ ৩৫ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ১৭ এবং পিন্টু শীল ৮ বল খেলে ২ টি বাউন্ডারি ও ১টি ওভার বাউন্ডারির সাহায্যে ১৬ রান করে। দলের আর কোনও ব্যাটসম্যান দুই অঙ্কের রানে পা রাখতে পারেনি। দল অতিরিক্ত খাতে পায় ১১ রান।

Releated Posts

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026
Scroll to Top